আমাদের চেয়ে ভালো করে কেউ পারবে না : পিনাকী ভট্টাচার্য

২৮ ডিসেম্বর ২০২৪, ১১:০৭ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৭ PM
ডা. পিনাকী ভট্টাচার্য

ডা. পিনাকী ভট্টাচার্য © সংগৃহীত

বাংলাদেশের রাজনীতিকে আগামী দুই দশকের আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় সাজাতে হবে বলে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নিজের চিন্তা ও পরিকল্পনা তুলে ধরেছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও লেখক ডা. পিনাকী ভট্টাচার্য।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এসব কথা জানান। 

পিনাকী ভট্টাচার্য পোস্টে লেখেন, ‘বাংলাদেশের রাজনীতিকে সাজাতে হবে আগামী দুই দশকের আন্তর্জাতিক রাজনীতির হিসাব মিলিয়ে। সেভাবেই তৈরি করতে হবে আন্তর্জাতিক এলাই। এই কাজে আবারও কাজ করবে বাংলাদেশি ফ্যাসিবিরোধী ডায়াসপোরা।’

বাংলাদেশি প্রবাসীরা স্বাধীনতা সার্বভৌমত্বের দুর্গ হয়ে দাঁড়িয়ে থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘এই কাজ আমাদের চাইতে ভালো করে কেউ পারবে না।’

প্রবাসী বাংলাদেশিরা দেশের প্রশ্নে দায়িত্ব সম্পর্কে সচেতন জানিয়ে পিনাকী ভট্টাচার্য লিখেন, ‘আমরা আমাদের সেই জরুরি কর্তব্য সম্পাদন করবো। দেশবাসীকে আশ্বস্ত করছি, আমরা বসে নেই। আমরা বিজয়ের আনন্দে উদ্বেলিত নই। আমরা সেই অবিচল লক্ষ্যে এগিয়ে যাব। ফলে আগামীর বাংলাদেশ সুরক্ষিত থাকবে। অসমাপ্ত বিপ্লব সমাপ্ত হবে।’

ডা. পিনাকী পোস্টের শেষে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিয়ে তার বক্তব্য শেষ করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

শেরপুরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
  • ০৩ এপ্রিল ২০২৬
জগন্নাথ হলে কবি নজরুল কলেজছাত্রকে রাখা নিয়ে তর্ক-বির্তক, ঢা…
  • ০৩ এপ্রিল ২০২৬
জুয়া খেলার সময় জামায়াত নেতার ভাইসহ আটক ৬
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় ইবি কেন্দ্রে উপস্থিতি ৮৬ …
  • ০৩ এপ্রিল ২০২৬
‘সুদর্শন পুরুষ’ এডলফ খানকে ঢাবির কার্জন হলে আটকে রেখেছেন এক…
  • ০৩ এপ্রিল ২০২৬
আওয়ামী লীগ নেতাকে অবৈধভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত…
  • ০৩ এপ্রিল ২০২৬