সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ, নতুন অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করা হবে

২৮ ডিসেম্বর ২০২৪, ১০:২৭ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৭ PM
প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড

প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড © প্রতীকী ছবি

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।‌ শনিবার (২৮ ‍ডিসেম্বর) সকালে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে প্রেস উইং।

উপদেষ্টার দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাংবাদিকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে সরকার। পাশাপাশি জানিয়েছে, প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য সব সংবাদমাধ্যমকে নতুন করে আবেদনের আহবান জানানো হবে, নতুন অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করা হবে।

এর আগে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারি কর্মকর্তা–কর্মচারীদের দেওয়া অস্থায়ী প্রবেশ পাস বাদে সব ধরনের অস্থায়ী (বেসরকারি ব্যক্তিদের) পাস বাতিল করেছে সরকার। এছাড়াও সাংবাদিকদের অনুকূলে দেওয়া অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে সচিবালয়ে প্রবেশধিকারও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে। এ অবস্থায় অ্যাক্রিডিটেশনধারী সাংবাদিকসহ বাইরের কেউ আপাতত সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না।

জানা গেছে, শীঘ্রই বিদ্যমান প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডগুলি পর্যালোচনা করা হবে। যাচাই-বাছাই করে নতুন অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করা হবে। এজন্য স্থানীয় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে নতুন করে আবেদন করতে হবে।

উপদেষ্টার দপ্তর জানানো হয়েছে, সম্প্রতি সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কী পয়েন্ট ইন্সটলেশনের (কেপিআই) নিরাপত্তার কথা মাথায় রেখে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, সরকার শিগগিরই বিদ্যমান প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডগুলো পর্যালোচনা করবে এবং নতুন অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করার জন্য সমস্ত স্থানীয় এবং আন্তর্জাতিক সংবাদ আউটলেটগুলো থেকে নতুন আবেদন নেওয়া হবে‌। 

ইতোমধ্যে যেকোনো ইভেন্টের জন্য অস্থায়ী দৈনিক অ্যাক্সেস কার্ড নিজ নিজ মন্ত্রণালয় থেকে জারি করা হবে। সরকার অসুবিধার জন্য দুঃখিত এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence