নাগরিক কমিটির ৩৬ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা

২৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৪০ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৭ PM

© লোগো

কেন্দ্রীয় সদস্যদের সমন্বয়ে ৩৬ সদস্য বিশিষ্ট ‘কেন্দ্রীয় নির্বাহী কমিটি’ ঘোষণা করেছে জাতীয় নাগরিক কমিটি। শুক্রবার (২৭ ডিসেম্বর) নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন এ কমিটি অনুমোদন করেন। 

সংগঠনটি বলছে, ‘ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত’ বাস্তবায়নে জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে রয়েছেন- আলাউদ্দীন মোহাম্মদ, ডা. তাজনূভা জাবীন, ফয়সাল আহমেদ শান্ত, মুহাম্মদ হাসান আলী, অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান, ডা. মো. আব্দুল আহাদ, জাবেদ রাসিন, অলীক মৃ, ডা. মাহমুদা আলম মিতু, মো. আতাউল্লাহ, সারোয়ার তুষার, অনিক রায়, মাজহারুল ইসলাম ফকির, মাহবুব আলম (মাহির), নাহিদা সারোয়ার চৌধু্রি, এস এম শাহরিয়ার, মশিউর রহমান, মোহাম্মদ মিরাজ মিয়া ও আলী আহসান জুনায়েদ। 

এছাড়াও ডা. তাসনিম জারা, মনিরা শারমিন, আব্দুল্লাহ আল আমিন, এস এম সাইফ মোস্তাফিজ, ড. আতিক মুজাহিদ, মো. নিজাম উদ্দিন, আরিফুল ইসলাম আদীব, রাফে সালমান রিফাত, মুশফিক-উস-সালেহীন, আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ, সালেহ উদ্দিন সিফাত, আশরাফ উদ্দিন মাহদি, আকরাম হুসাইন সিএফ, সারজিস আলম, সামান্তা শারমিন, আখতার হোসেন ও মুহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারকমিটিতে রয়েছেন।

জাতীয় নাগরিক কমিটি থেকে আরও জানানো হয়, এই নির্বাহী কমিটি বিদ্যমান অর্গানোগ্রাম অর্থাৎ আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র ও মুখ্য সংগঠকের অধীনেই কার্যক্রম পরিচালনা করবে।

ট্যাগ: কমিটি
‘আমার মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা দিতে পারছি না’ ব্যাংকে নি…
  • ২৪ আগস্ট ২০২৬
পেট ফাঁপা-ওজন কমাতে প্রতিদিন পান করতে পারেন এই চা
  • ২৪ আগস্ট ২০২৬
৬৬ চিকিৎসক পদের বিপরীতে কর্মরত ২১, সেবা নিয়ে হিমশিম
  • ২৪ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের জটিলতা নিরসনে সভা বৃহস্পতিবার
  • ২৪ আগস্ট ২০২৬
মাঠ নিয়ে সন্তুষ্ট ব্রাজিল, তবে প্রত্যাশায় অবকাঠামোগত উন্নয়ন
  • ২৪ আগস্ট ২০২৬
ধূমপানমুক্ত ক্যাম্পাসে প্রতিদিন লাখ টাকার সিগারেট বিক্রি
  • ২৪ আগস্ট ২০২৬