ভারতে সীমান্ত সম্মেলন নিয়ে যে ব্যাখ্যা দিলো বিজিবি

২৭ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৭ PM
বিজিবি ও বিএসএফ লোগো

বিজিবি ও বিএসএফ লোগো © সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিজিবি।

বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, চলতি বছর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক সীমান্ত সম্মেলন হচ্ছে না, যা বিজিবির নজরে এসেছে। এমন সংবাদটি অনেকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।

এর পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে, গত নভেম্বর মাসে ভারতে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে উভয় দেশের সম্মিলিত সিদ্ধান্ত ও সমন্বয়ের মাধ্যমে সম্মেলনটি ৩ মাস পিছিয়ে আগামী ফেব্রুয়ারি ২০২৫-এ পুনর্নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীই সম্মেলনের গুরুত্ব সম্পর্কে অবগত রয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে, শুক্রবার (২৭ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে বিএসএফের এক কর্মকর্তা জানান, এ বছর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক  হচ্ছে না।

উল্লেখ্য, দু’দেশের সম্পর্ক মজবুত করতে এ বছরের বৈঠকটি বিশেষ গুরুত্বপূর্ণ ছিল।  কারণ ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয় এবং শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিজিবি-বিএসএফের মহাপরিচালক পর্যায়ে আর কোনো বৈঠক হয়নি।

পুলিশের হাত থেকে ছিনিয়ে মুয়াজের মাথায় হাতুড়ি দিয়ে পেটাতে থা…
  • ১৮ এপ্রিল ২০২৬
এনসিপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান, আছেন মুক্তিযোদ্ধা ও জুলা…
  • ১৮ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষাদর্শন
  • ১৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন প্রস্তাব পেয়েছে তেহরান
  • ১৮ এপ্রিল ২০২৬
জাবির হলে মাদক সেবনরত অবস্থায় আটক ছাত্রী, গাঁজা-মদসহ বিভিন্…
  • ১৮ এপ্রিল ২০২৬