‘প্রত্যেক নাগরিকের ধর্মচর্চার পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে হবে’

২৭ ডিসেম্বর ২০২৪, ১০:৪১ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৭ PM
ফরহাদ মজহার

ফরহাদ মজহার © সংগৃহীত

গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় এখনো অর্জিত হয়নি বলে মন্তব্য করেছেন কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার।  রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে এক সম্প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন।  

এসময় তিনি বলেন, এমন একটি বাংলাদেশ তিনি চান, যেখানে 'সংখ্যালঘু' শব্দের কোনো অস্তিত্ব থাকবে না। রাষ্ট্রের উচিত প্রত্যেক নাগরিকের অধিকার, ব্যক্তিস্বাধীনতা, মর্যাদা ও ধর্মচর্চার পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা।

সম্প্রীতি সমাবেশের আয়োজন করে ‘সংখ্যালঘু অধিকার আন্দোলন’ নামের একটি সংগঠন।  সংগঠনটি গত ১৩ আগস্ট আট দফা দাবি অন্তর্বর্তী সরকারের কাছে পেশ করে।  আজ সমাবেশে তাঁরা সেই আট দফা দাবি আবার তুলে ধরেন।

ফরহাদ মজহার বলেন, ‘এই রাষ্ট্র গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে মাত্র আমরা এনেছি ঠিকই; কিন্তু এটার পূর্ণ বিজয় এখনো আমরা আনতে পারিনি।’ তাঁর মতে, এই রাষ্ট্র আসার সঙ্গে সঙ্গেই একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়ে গেছে। আইনের কথা বলে এই বিপ্লবকে ঠেকিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে জনগণের অধিকার পূর্ণভাবে আসার কথা ছিল, পুরোনো সংবিধান বাতিল হয়ে যাওয়ার কথা ছিল, পুরোনো রাষ্ট্রপতি উৎখাত হয়ে যাওয়ার কথা ছিল; সেই রাষ্ট্রপতিকে রেখে দেওয়া হয়েছে, সেই আইন রেখে দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এমন পরিস্থিতিতে (অস্থিতিশীল) আরও অস্থিতিশীল পরিস্থিতি করে শেখ হাসিনাকে আবার পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে আমরা সচেতন এবং আপনারাও সচেতন থাকবেন।’

ফরহাদ মজহার বলেন, সংখ্যালঘুদের ওপর অত্যাচার-নির্যাতনের একটা উদ্দেশ্য হলো এই দেশকে অস্থিতিশীল করে তোলা।  সেগুলোর তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘আমরা মনে করি, এই অস্থিতিশীল পরিস্থিতি যাঁরা তৈরি করছেন, তাঁরা দেশের বিরুদ্ধে ভূমিকা রাখছেন।’

নতুন করে বাংলাদেশকে গঠন করতে হবে, নতুন করে গঠনতন্ত্র করতে হবে উল্লেখ করেন ফরহাদ মজহার। তিনি বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাইকে নিয়ে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা হবে, যেখানে কোনো সংখ্যালঘু থাকবে না। তিনি আরও বলেন, ‘সেখানে আমরা সবাই নাগরিক এবং রাষ্ট্র আমাদের নাগরিক অধিকার নিশ্চিত করবে। গণ-অভ্যুত্থানের পরে সার্বভৌমত্ব রাষ্ট্রের নয় সার্বভৌমত্ব জনগণের।’

অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের।  সমাবেশের সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি সুস্মিতা কর, এবং সঞ্চালনায় ছিলেন শীনন্দ দাস।

জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম রিমান্ড শেষে কারাগারে
  • ২৮ মার্চ ২০২৬
পালানোর সময় আলোচিত নানি-নাতি জুটি আবারও আটক
  • ২৮ মার্চ ২০২৬
জুলাই হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মুছা খাঁন গ্রেপ্তার
  • ২৮ মার্চ ২০২৬
চট্টগ্রামে রাতের আঁধারে শহীদ মিনারে অগ্নিসংযোগ
  • ২৮ মার্চ ২০২৬
‘মধ্যযুগীয় কায়দায়’ ছাত্রদলের ৮ নেতাকর্মীকে নির্যাতন, অভিযোগ…
  • ২৮ মার্চ ২০২৬
তেলের দাবিতে সাতক্ষীরায় সড়ক অবরোধ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence