কৃষকদের জন্য ‘ফার্মার্স কার্ড’ চালু করার ঘোষণা তারেক রহমানের

২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৮ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৭ PM
তারেক রহমান

তারেক রহমান © সংগৃহীত

বাংলাদেশের কৃষকরা যাতে সরকার ঘোষিত নানা সুযোগ-সুবিধা পেতে পারেন, তার জন্য ‘ফার্মার্স কার্ড’ চালু করা হবে। প্রকৃত কৃষকদের হাতে তুলে দেওয়া হবে ওই কার্ড। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে দেশের কৃষকদের জন্য ‘ফার্মার্স কার্ড’ চালু করার ঘোষণা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিএনপির অফিসিয়াল ফেসবুক পেইজে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি ফটো কার্ড প্রচার করা হয়। সেখানে ‘ফার্মার্স কার্ড’ করার কথা বলা হয়।

প্রচারিত ফটো কার্ডে বলা হয়, দেশ পরিচালনার সুযোগ পেলে কৃষকদের জন্য ‘ফার্মার্স কার্ড’ তৈরি করব। যা প্রতি মৌসুমে কৃষকের সার-বীজ বা আর্থিক সহযোগিতা প্রাপ্তিতে কাজে লাগবে।

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারীদের ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’ চালু করার প্রতিশ্রুতি দেন। সেখানে তারেক রহমান বলেন, আগামীতে জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড চালু করা হবে। এই কার্ড সবাই পাবে। প্রতিটি পরিবারের মা কিংবা স্ত্রীর নামে এই কার্ড দেওয়া হবে। তাদের মধ্যে দেশীয় উৎপাদনশীল পণ্য বিতরণ করা হবে।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬