নির্বাচনে যেতে হবে, মানুষকে স্বস্তিতেও রাখতে হবে: দেবপ্রিয় ভট্টাচার্য 

২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৬ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৭ PM
দেবপ্রিয় ভট্টাচার্য

দেবপ্রিয় ভট্টাচার্য © সংগৃহীত

দেশের অর্থনৈতিক পরিস্থিতিবিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দেশে সংস্কার প্রয়োজন, সেটা অনেক বড় স্বপ্ন, সেজন্য ঐক্য দরকার। সবকিছুর আগে মানুষের প্রয়োজন হলো স্বস্তি। তাই নির্বাচনে যেতে হবে, মানুষকে স্বস্তিতেও রাখতে হবে।  

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ঐক্য কোন পথে’ শীর্ষক জাতীয় সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে দুই দিনব্যাপী এই সংলাপের প্রথম দিন ছিল আজ। সংলাপের আয়োজক ‘ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ’। 

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশে যেমন সংস্কার প্রয়োজন তেমনি নির্বাচনও প্রয়োজন। সংস্কারমুখী মানুষকে আইনশৃঙ্খলা না দিয়ে, তার খাওয়ার ব্যবস্থা না করে, চাকরির নিশ্চয়তা না দিয়ে বিপথে নিয়ে যাবেন না। সর্বোত্তম কিছু পেতে গিয়ে আমরা যেন উত্তমকে হারিয়ে না ফেলি। আমরা সর্বোচ্চ পর্যায়ে যেতে চাই, কিন্তু এই মুহূর্তের সমস্যাগুলো মনোযোগে না নিলে ওই জায়গাটায় পৌঁছানো যাবে না।

তিনি আরও বলেন, বৈষম্য দূর করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে হবে। পিছিয়ে পড়া, নদীভাঙনের মধ্যে থাকা, আদিবাসী, দলিত সম্প্রদায়, নারী-পুরুষের ভেতরে বিভেদ, ধর্মীয় চিন্তার ভেতরে বিভেদ, লিঙ্গ পরিচয়ের কারণে বিভেদ- সেই মানুষগুলোর বেঁচে থাকা, কথা বলা, সমাবেশ করা, জীবিকা নির্বাহ করার অধিকার থাকবে- সেই নিশ্চয়তা আমাদের পেতে হবে। তাই একটা ন্যূনতম জায়গায় আমাদের একমত হতে হবে।  

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence