ব্রিগেডিয়ার জেনারেল আজমীর বরখাস্তের আদেশ বাতিল করে আইএসপিআরের বিজ্ঞপ্তি

২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০৭ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৮ PM
ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমী

ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমী © সংগৃহীত

ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমীর বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় সেনাবাহিনী।

‘ব্রিগেডিয়ার জেনারেল আজমী’র বরখাস্তের আদেশ প্রমার্জনা’ শীর্ষক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ডিসেম্বর ২০২৪ ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমী, পিএসসিকে তার বরখাস্তের আদেশ প্রমার্জনা করে বরখাস্তের পরিবর্তে ২০০৯ সালের ২৪ জুন থেকে ভূতাপেক্ষভাবে ‘অকালীন (বাধ্যতামূলক) অবসর’ প্রদান করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, ২০০৯ সালের ২৪ জুন থেকে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমী, পিএসসিকে প্রযোজ্য সকল প্রকার আর্থিক ও অন্যান্য সুযোগ সুবিধাসহ ‘অকালীন (বাধ্যতামূলক) অবসর’ প্রদান করা হয়েছে। একই সাথে ইতিপূর্বে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ২০০৯ সালের ২৩ জুন জারিকৃত উক্ত অফিসারের বরখাস্তের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে।

২০০৯ সালের ২৩ জুন থেকে তাঁর নামের ক্ষেত্রে ‘সাবেক ব্রিগেডিয়ার জেনারেল (বরখাস্ত) আব্দুল্লাহিল আমান আজমী’ লেখা হতো। এখন থেকে লেখা হবে ‘ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আব্দুল্লাহিল আমান আজমী’।

‘জুলাই শেখাতে আইসেন না’, নুরের পোস্টের কমেন্টে খোঁচা দিয়ে ক…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাকা-১৭ আসনে নির্বাচনে খরচের হিসাব জানালেন বিএনপি চেয়ারম্যান
  • ৩০ মার্চ ২০২৬
ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence