আমরা যেন একাত্তরকে ভুলে না যাই: মির্জা ফখরুল

২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:১১ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৮ PM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

মহান স্বাধীনতা যুদ্ধ ও একাত্তর জাতির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ কথাটি আবারও উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ‘আমরা যেন একাত্তরকে ভুলে না যাই’ মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ঐক্য কোন পথে’ শীর্ষক জাতীয় সংলাপে অংশ নিয়ে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।  

ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে দুই দিনব্যাপী এই সংলাপের প্রথম দিন ছিল আজ। সংলাপের আয়োজক ‘ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ’। 

মির্জা ফখরুল ইসলাম একাত্তরের প্রসঙ্গ ধরে আরও বলেন, ‘৭১ এর পর থেকে গণতন্ত্রের জন্য ধারাবাহিক যে লড়াই সংগ্রাম, সেই সংগ্রামে যারা অংশ নিয়েছেন, তাদের সবাইকে আমাদের মনে রাখা দরকার। সেই সংগ্রাম ও  ছাত্রদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা এই জায়গায় এসেছি।’

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ একটা জটিল রাজনৈতিক সময়ের ভেতর দিয়ে যাচ্ছে। ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে যে প্রশ্নগুলো সামনে এসেছে, সেগুলো নিয়ে স্বাধীনতার ৫৩ বছর পর আলোচনা করতে হচ্ছে। তবে প্রথম থেকে এগুলো নিয়ে কাজ করতে পারলে সামনে এগোতে পারতাম।’  

ট্যাগ: বিএনপি
বাসভাড়া কত টাকা করে বাড়বে, জানা যাবে কাল
  • ১৯ এপ্রিল ২০২৬
ঢাবির হলে নবীনদের ‘নিজেদের ফ্লোরে’ তুলছে ছাত্রদল: বাকের
  • ১৯ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবির ছাত্রী হলে তল্লাশি চালিয়ে বৈদ্যুতিক সারঞ্জাম জ…
  • ১৯ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ সম্মাননা পেলেন গাকৃবি ভি…
  • ১৯ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের নিয়ে রেজিস্ট্রার ভবন ঘেরাও করবেন ডাকসু নেতারা 
  • ১৯ এপ্রিল ২০২৬
বিভাগে শিক্ষক সংকট, অনশনে বসলেন চেয়ারম্যান
  • ১৯ এপ্রিল ২০২৬