নেত্রকোণায় মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা

২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৩ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৮ PM
কেন্দুয়া থানা

কেন্দুয়া থানা © সংগৃহীত

নেত্রকোণার কেন্দুয়ায় মাজহারুল ইসলাম (৩০) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার ( ২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পৌরসভার মধ্যবাজারে ঘটনাটি ঘটেছে। 

নিহত মাজহারুল ইসলাম কেন্দুয়া উপজেলার কৃত্তনখোলা গ্রামের মৃত অহিদুল ইসলামের ছেলে। 

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় নিহতের স্ত্রী বাড়িতে ছিলেন না। এ সুযোগে নিজ রুমের দরজা বন্ধ করে ঘরের আড়ার সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে মাজহারুল। পরে থানায় খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। 

নিহত মাজহারুল ইসলামের চাচা অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, আমার ভাতিজা একজন মানসিক রোগী। তাকে ডাক্তার দেখানো হলেও আরও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করে।  

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান। তিনি বলেন,  লাশ নিতে হলে পরিবারকে আবেদন করতে হবে। না হলে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালে প্রেরণ করা হবে। 

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের দিনক্ষণ চূড়ান্ত
  • ২২ মার্চ ২০২৬
কাতারে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৬
  • ২২ মার্চ ২০২৬
হাদি তো একচুয়ালি একটা জামায়াতের প্রোডাক্ট, ওতো জঙ্গি: আসাম…
  • ২২ মার্চ ২০২৬
কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন
  • ২২ মার্চ ২০২৬
ঈদ শেষে লন্ডন গেলেন জুবাইদা রহমান
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান, রাজু ভাস্কর্যে ‌‘কয়েক…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence