ছাত্র-জনতার আন্দোলনে আহতের তালিকায় আ.লীগ নেতার নাম, পেলেন আর্থিক অনুদান

২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৫৯ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৮ PM
আব্দুর রাজ্জাক (লাল বৃত্তে)

আব্দুর রাজ্জাক (লাল বৃত্তে) © সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলায় ছাত্র-জনতার আন্দোলনে সশস্ত্র হামলা চালিয়ে আলোচনায় আসা আওয়ামী লীগের এক নেতা পেয়েছেন আহত হিসেবে সরকারি আর্থিক অনুদান। বিষয়টি জানা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে ১০ হাজার টাকার সরকারি চেক গ্রহণ করেন আব্দুর রাজ্জাক নামের স্থানীয় আওয়ামী লীগের ওই নেতা। তিনি জেলার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজারে ছাত্র-জনতার আন্দোলনে হামলা হয়। এ ঘটনায় আব্দুর রাজ্জাকের নেতৃত্বে কয়েকজন আন্দোলনকারীর বাসাতেও হামলা করা হয়। তবে ছাত্র-জনতার প্রতিরোধের মুখে আহত হন রাজ্জাক। পরে দেশের প্রেক্ষাপট পরিবর্তন হলে তিনি এলাকা ছেড়ে চলে যান।

এ বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন, ‘৫ আগস্টের পরে আমি কিছুদিন ময়মনসিংহে চিকিৎসাধীন ছিলাম। পরে এক ব্যক্তি আমাকে ফোন দিয়ে জানান, উপজেলা পরিষদে যোগাযোগ করলে সরকারি বরাদ্দ পাওয়া যাবে। এরপর আমি ১৮ সেপ্টেম্বর সেই বরাদ্দের ১০ হাজার টাকা গ্রহণ করি।’

আরও পড়ুন: জুলাই গণঅভ্যুত্থানে নিখোঁজ বুয়েটের সাবেক কর্মচারী নুর ইসলামকে খুঁজছে পরিবার

ছাত্র আন্দোলনের সময়কার ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে আব্দুর রাজ্জাক বলেন, ‘আমি ছাত্রদের পক্ষে ছিলাম।’ আওয়ামী লীগেও কোনো পদ নেই বলে জানান তিনি।

পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবির বলেন, ‘আমি সম্প্রতি এই উপজেলায় যোগদান করেছি। এই বরাদ্দ আমার পূর্বসূরির সময় অনুমোদিত হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখার জন্য জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করব।’

এ বিষয়ে জানতে চাইলে নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

স্বাধীনতার ঘোষণা: রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান
  • ২৮ মার্চ ২০২৬
গুচ্ছের ফল নিয়ে সবশেষ যা জানালেন ভর্তি কমিটির সহসভাপতি
  • ২৮ মার্চ ২০২৬
বেরোবি ছাত্রীর সঙ্গে ‘অন্তরঙ্গ অবস্থায়’ আটক ঢাকা বিশ্ববিদ্…
  • ২৮ মার্চ ২০২৬
বগুড়ায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫
  • ২৮ মার্চ ২০২৬
ইরান থেকে ‘দ্রুতই’ বেরিয়ে আসবে যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স
  • ২৮ মার্চ ২০২৬
সংবিধান সংস্কার ইস্যুতে মাঠে নামছে এনসিপি
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence