টোল প্লাজায় প্রাইভেট কারের পেছনে বাসের ধাক্কা, নিহত ৫

২৭ ডিসেম্বর ২০২৪, ০২:০৬ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৮ PM
ধলেশ্বরী টোল প্লাজায় প্রাইভেট কারের পেছনে ধাক্কা দেয় বাসটি

ধলেশ্বরী টোল প্লাজায় প্রাইভেট কারের পেছনে ধাক্কা দেয় বাসটি © সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জ ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় প্রাইভেট কার ও মোটরসাইকেলে থাকা পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে টোলপ্লাজায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, টোল প্লাজায় মাওয়াগামী প্রাইভেট কারটির পেছনে বেপারী পরিবহনের যাত্রীবাহী বাসটি ধাক্কা দেয়। পরে প্রাইভেট কারটি সামনের আরেকটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কার ও মোটরসাইকেলে থাকা ছয়জন যাত্রী ও চালক গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে পাঁচজনকে মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুন: বাংলাদেশ ও চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্র উপদেষ্টা

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের জিলানী জানান, দুর্ঘটনার পর টোল প্লাজার লোকজন ও টহল সেনাবাহিনীর সদস্যরা আহতদের মিডফোর্ড হাসপাতালে পাঠায়। তবে প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। এ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পহেলা বৈশাখে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে ইন্টারনেট-মি…
  • ১৪ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করল পাকিস্তান: নতুন ট্রানজি…
  • ১৪ এপ্রিল ২০২৬
চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৭
  • ১৪ এপ্রিল ২০২৬
ধানক্ষেত থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • ১৪ এপ্রিল ২০২৬
কান্নাভেজা চোখে মাঠ ছাড়লেন রোমেরো, বিশ্বকাপে অনিশ্চিত
  • ১৪ এপ্রিল ২০২৬
নসিমন উল্টে প্রাণ গেল নির্মাণশ্রমিকের
  • ১৪ এপ্রিল ২০২৬