মাদারীপুরে ২ গ্রুপের সংঘর্ষ চলছে, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

২৭ ডিসেম্বর ২০২৪, ১০:৪৫ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৮ PM

© সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ চলছে। এ সময় বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আক্তার সিকদারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, সংঘর্ষের সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হন বেশ কয়েকজন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

জানা গেছে, কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আকতার শিকদারের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। বৃহস্পতিবার দুপুরে সুমন চেয়ারম্যানের লোকজন আকতার মেম্বারের ঘর জ্বালিয়ে দেয়।

শুক্রবার সকাল ৮টার দিকে ঘর দেখতে গ্রামে যান ইউপি সদস্য আকতার। এ সময় সুমন চেয়ারম্যানের লোকজন হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এদিকে সংঘর্ষের সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হন বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence