দাঁড়িয়ে থাকা করমিনে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ৩ জনের

২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:২৯ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৮ PM
সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, ৫ জন আহত

সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, ৫ জন আহত © সংগৃহীত

পাবনার সাঁথিয়া উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা করমিনকে একটি মালবাহী ট্রাক ধাক্কা দেওয়ায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর ৫টার দিকে সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙামাটিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার রাঙামাটিয়া গ্রামের আলতাব হোসেনের ছেলে খোকন হোসেন (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০), একই গ্রামের সাইদ হোসেনের ছেলে রাসেল হোসেন (২৭)।

আহত ব্যক্তিদের স্থানীয়রা উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ জানান, ভোরে দিনমজুররা পেঁয়াজ লাগানোর জন্য করিমনযোগে অন্য এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সড়কের পাশে দাঁড়িয়ে করিমনে তারা ওঠার সময় পাবনা থেকে সাঁথিয়াগমী মালবাহী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আব্দুল লতিফ আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের বাজারে সোনার দামে বড় পতন, এবার ভরিতে কত?
  • ১৪ এপ্রিল ২০২৬
যশোরে বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ হাজার শিক্ষার্থী, ছাত্র…
  • ১৪ এপ্রিল ২০২৬
মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর উপস্থিতিতে ইসরায়েলের সঙ্গে আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে ‘সুপার এল নিনো’, ভাঙতে পারে ১৪০ বছরের রেকর্ড
  • ১৪ এপ্রিল ২০২৬
মানারাত ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অন…
  • ১৪ এপ্রিল ২০২৬
ঢাবিতে শুরু হয়েছে বৈশাখী শোভাযাত্রা
  • ১৪ এপ্রিল ২০২৬