সচিবালয়ের অগ্নিকাণ্ডে আগের কমিটি বাতিল করে ৮ সদস্যের নতুন তদন্ত কমিটি

২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৪ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৮ PM
বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে © সংগৃহীত

বাংলাদেশ সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে আগের কমিটি বাতিল করে ৮ সদস্যের নতুন কমিটি গঠন করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনিকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খান, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. তানভীর মনজুর, ঢাকা সেনানিবাসের সিএমটিডি ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান রাসেল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইয়াসির আরাফাত, বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ইয়াসির আরাফাত।

কমিটিকে অগ্নিকাণ্ডের পেছনে কারও ব্যক্তিগত বা পেশাগত দায় আছে কিনা তা উদঘাটনের পাশাপাশি এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ করতে বলা হয়েছে। কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য কো-অপ্ট করতে পারবে বলেও নির্দেশনায় বলা হয়েছে।

নবগঠিত এই কমিটি আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক প্রতিবেদন এবং পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রদান করবে বলে নির্দেশনায় জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন) মোহাম্মদ খালেদ রহীমকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছিল। 

পরিবহন ভাড়া বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কাল: পরিবহ…
  • ২২ এপ্রিল ২০২৬
মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-কর্মচারীরা এপ্রিলের বেতন-বোনাস কব…
  • ২২ এপ্রিল ২০২৬
ইউপি সদস্যকে অপহরণ, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি
  • ২২ এপ্রিল ২০২৬
শেরপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৩৫
  • ২২ এপ্রিল ২০২৬
হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা বোর্ডের
  • ২২ এপ্রিল ২০২৬
ঘরে ঘরে জ্বর-জন্ডিস, যশোর হাসপাতালে ঠাঁই নেই
  • ২২ এপ্রিল ২০২৬