পানির ট্যাংকে লুকিয়েও রেহাই পেলেন না আলোচিত আওয়ামী লীগ নেত্রী

২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৩ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৮ PM
নাজনীন সরওয়ার কাবেরী

নাজনীন সরওয়ার কাবেরী © সংগৃহীত

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেত্রী নাজনীন সরওয়ার কাবেরীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে দেবপাহাড় এলাকার একটি ভবন থেকে তাকে আটক করা হয়। 

পুলিশ জানায়, নগরের দেবপাহাড় এলাকার একটি ভবন থেকে তাকে আটক করা হয়। পুলিশের অভিযানের খবরে ঐ ভবনের ছাদে রাখা পানির ট্যাংকে লুকিয়েছিলেন তিনি।

নাজনীন সরওয়ার কাবেরী কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা বিষয়ে ভিডিও আপলোড করতেন তিনি। আলোচিত-সমালোচিত এই নেত্রী ফেসবুকে ভাইরাল ছিলেন। তিনি কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের ছোট বোন।

বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, আওয়ামী লীগ নেত্রী কাবেরীকে বিশেষ অভিযান পরিচালনা করে আটক করা হয়েছে। তিনি বর্তমানে চকবাজার থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, কাবেরীকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হতে পারে। সেখানের কোনো একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে।

‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ য…
  • ২৯ মার্চ ২০২৬
‘চাঁদাবাজির অভিযোগ প্রমাণ করতে পারলে আত্মহত্যা করব’— বিএনপি…
  • ২৯ মার্চ ২০২৬
রাজধানীতে কলেজ শিক্ষার্থীকে হত্যা মামলায় গ্রেপ্তার ৪
  • ২৯ মার্চ ২০২৬
সমস্যা সমাধানে জনগনের পাশে দাঁড়াতে নেতা-কর্মীদের নির্দেশ বি…
  • ২৮ মার্চ ২০২৬
স্বাধীনতার ঘোষণা: রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান
  • ২৮ মার্চ ২০২৬
গুচ্ছের ফল নিয়ে সবশেষ যা জানালেন ভর্তি কমিটির সহসভাপতি
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence