অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে যে নির্দেশনা দিল শিক্ষা মন্ত্রণালয়

২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৩৯ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৮ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দপ্তর-সংস্থার মাঠপর্যায়ের অফিসে অগ্নি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের  দীপায়ন দাস শুভ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ ও নির্বাপন বিষয়ে আপনার দপ্তরে প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ ও সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি করা জরুরি। আপনার সংস্থায় অনতিবিলম্বে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম গ্রহণ এবং ভবনের জন্য জনচলাচল স্থানসমূহ উন্মুক্তকরণ, সিঁড়িসমূহ চলাচল উপযোগীকরণ এবং অগ্নিনির্বাপন সরঞ্জামাদির সুষ্ঠু ব্যবহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে। এছাড়াও এসব কাজে নিয়োজিত সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬