ইসলামী ব্যাংকের বঙ্গবাজার উপশাখা উদ্বোধন

২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৫২ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:৩৩ PM
বঙ্গবাজারে নতুন উপশাখা উদ্বোধন

বঙ্গবাজারে নতুন উপশাখা উদ্বোধন © টিডিসি ফটো

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রমনা কর্পোরেট শাখার অধীন বঙ্গবাজার উপশাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকার বঙ্গবাজারে এ নতুন উপশাখা উদ্বোধন করা হয়। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ সাঈদ উল্লাহ প্রধান অতিথি হিসেবে এ উপশাখার উদ্বোধন করেন।

ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রমনা কর্পোরেট শাখাপ্রধান মুহাম্মদ মহী উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান। এতে স্বাগত বক্তব্য দেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. হাসানুজ্জামান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বঙ্গবাজার উপশাখা ইনচার্জ মো. জহির উদ্দিন।

গ্রাহক ও আমন্ত্রিত অতিথিবৃন্দের পক্ষ থেকে বক্তব্য দেন সমাজসেবক মো. নুরুন্নবী, রহমান গার্মেন্টসের প্রোপাইটর মোহাম্মদ জাবেদ ইকবাল ও জনি কালেকশনের প্রোপাইটর মোহাম্মদ আবদুল করিম। ধন্যবাদ জ্ঞাপন করেন বঙ্গবাজার উপশাখা ইনচার্জ মো. জহির উদ্দিন।

স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬