অবৈধ বিদেশিদের সময় বেঁধে দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:২৮ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:৩৩ PM
স্বরাষ্ট্র মন্ত্রণালয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয় © সংগৃহীত

অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করা বিদেশি নাগরিকদের সময় বেঁধে দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৈধতা অর্জন করতে এক মাস সময় দিয়েছে মন্ত্রণালয়। অন্যথায় অবৈধভাবে অবস্থানকারী বিদেশি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত রয়েছেন। অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত, কর্মরত ভিনদেশি নাগরিকদের ২০২৫ সালের ৩১ জানুয়ারির মধ্যে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জনের জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সব দফতর ও প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্যও বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

এই সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর অবৈধভাবে অবস্থানকারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে মর্মেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence