সচিবালয়ের আগে সচিব নিবাসেও আগুন লাগে

২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৪ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:৩৩ PM
সচিব নিবাসে অগ্নিকাণ্ড

সচিব নিবাসে অগ্নিকাণ্ড © সংগৃহীত

দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে বুধবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের আগে রাজধানীর ইস্কাটন এলাকায় সচিব নিবাসেও আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার রাত ৮টা ২০ মিনিটে ইস্কাটন গার্ডেন রোডে সচিব নিবাসের ২০ তলা ভবনের চারতলার একটি বাসার রান্নাঘরে আগুন লাগে। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে আগুন লাগার কারণ জানা না গেলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  

ইস্কাটনের ঘটনার কয়েক ঘণ্টা পর রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সচিবালয়ে স্থাপিত ফায়ার ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। তবে আগুনের তীব্রতা বাড়লে একে একে ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। টানা ছয় ঘণ্টা চেষ্টার পর সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় গুরুত্বপূর্ণ সরকারি নথি পুড়ে ছাই হয়ে যায়।  

সচিবালয়ের অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। 

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence