ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জনের মৃত্যু

২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:২১ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:৩৩ PM
লাশ ঘরের সামনে নিহতদের স্বজনদের ভিড়

লাশ ঘরের সামনে নিহতদের স্বজনদের ভিড় © সংগৃহীত

ময়মনসিংহের তারাকান্দায় বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের চারজন প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার গাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, আব্দুর রশিদ (৫৫), তার স্ত্রী বকুল আক্তার (৪৫), শ্যালক বিদ‍্যা মিয়া (৪২) ও বিদ্যা মিয়ার ছেলের বউ লাবনী আক্তার (১৮)। তারা সবাই নেত্রকোনা সদর উপজেলার বাহাদুরপুর এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে বিদ্যা মিয়ার স্ত্রী লাভলী বেগম ও অটোরিকশার চালক অন্তর মিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান জানান, ময়মনসিংহ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা নেত্রকোনায় যাচ্ছিল। তারাকান্দার গাছতলা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি বালুবাহী ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত অবস্থায় চার জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়।'

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার নাজমুস সাখাওয়াত বলেন, ‘এ ঘটনায় আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চিকিৎসাধীন রয়েছেন আরও দুজন।’

নিহতদের স্বজন সেলিনা আক্তার জানান, 'অসুস্থ শ্বশুরকে দেখতে গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকা থেকে আব্দুর রশিদ ও পরিবারের অন্যান্যরা ভোর ৪টার দিকে নেত্রকোনার শিমুলকান্দির উদ্দেশে রওনা হন। ময়মনসিংহ পৌঁছে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেন তারা। অটোরিকশাটি তারাকান্দা গাছতলা এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।'

দেশের বাজারে সোনার দামে বড় পতন, এবার ভরিতে কত?
  • ১৪ এপ্রিল ২০২৬
যশোরে বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ হাজার শিক্ষার্থী, ছাত্র…
  • ১৪ এপ্রিল ২০২৬
মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর উপস্থিতিতে ইসরায়েলের সঙ্গে আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে ‘সুপার এল নিনো’, ভাঙতে পারে ১৪০ বছরের রেকর্ড
  • ১৪ এপ্রিল ২০২৬
মানারাত ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অন…
  • ১৪ এপ্রিল ২০২৬
ঢাবিতে শুরু হয়েছে বৈশাখী শোভাযাত্রা
  • ১৪ এপ্রিল ২০২৬