অগ্নিকাণ্ডে সচিবালয়ের ক্ষতিগ্রস্ত ভবন থেকে যা পাওয়া গেল

২৬ ডিসেম্বর ২০২৪, ০২:২৭ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:৩৩ PM
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি কুকুরের মরদেহ পাওয়া গেছে

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি কুকুরের মরদেহ পাওয়া গেছে © সংগৃহীত

বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি কুকুরে পুড়ে যাওয়া মরদেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার ( ২৬ ডিসেম্বর) ওই ভবনের ৮ তলা থেকে  কুকুরটির মরদেহ খুঁজে পেয়েছে ফায়ার সার্ভিস।

এ বিষয়ে ফায়ার সার্ভিস কর্মী মো. ইমরান শিকদার বলেন, 'কোনো ভবনে আগুন নির্বাপণ করার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুরো ভবন খুঁজে দেখা হয়। কারণ সেখানে আহত বা নিহত অবস্থায় কেউ থাকতে পারেন। সেই কাজ করার সময় আমরা কুকুরের পুড়ে যাওয়া দেহটি খুঁজে পাই।'   

এদিকে আরেক ফায়ার ফাইটার মো. তরুণ জানান, 'সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৮তলা পুরোপুরি পুড়ে গেছে। এখানে দেওয়ালের প্লাস্টার খসে যাওয়ার মতো অবস্থা হয়েছে। কাগজ পত্র সব পুড়ে গেছে। শুধু ৮তলা নয় ভবনের ৬, ৭ ও ৯ তলাতেও কম বেশি ক্ষতি হয়েছে।'

এর আগে, বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে সচিবালয়ের ৭ ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের ৬ ঘণ্টা চেষ্টার পর বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। 

ঢাবির নবীন শিক্ষার্থীদের বিশেষ মাইগ্রেশন শুরু, সুখবর পাচ্ছে…
  • ২২ এপ্রিল ২০২৬
‘বেডটাইম স্ট্যাকিং’ ঘুমের জন্য ভালো না খারাপ?
  • ২২ এপ্রিল ২০২৬
যেসব লক্ষণ দেখলে বুঝবেন হিট স্ট্রোকে আক্রান্ত
  • ২২ এপ্রিল ২০২৬
স্নাতকে ইংরেজি কোর্স অন্তর্ভুক্তি নিয়ে ধোঁয়াশায় শিক্ষার্থীর…
  • ২২ এপ্রিল ২০২৬
মাত্র ২০ মিনিট প্রকৃতিতে থাকলেই যেভাবে বাড়ে আপনার স্বাস্থ্য…
  • ২২ এপ্রিল ২০২৬
নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে আহত মাভাবিপ্রবি শিক্ষার্থী, আটক ১
  • ২২ এপ্রিল ২০২৬