সচিবালয়ের আগুন ‘পরিকল্পিত’ : নৌবাহিনী কর্মকর্তা

২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৪১ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:৩৩ PM
মো. আমিনুল ইসলাম

মো. আমিনুল ইসলাম © সংগৃহীত

সচিবালয়ে ৭ ও ৯ তলায় লাগা আগুন শর্টসার্কিটে নয়, বরং পরিকল্পিতভাবে কেউ হয়তো আগুন লাগিয়েছে বলে মনে করছেন বাংলাদেশ নৌবাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার মো. আমিনুল ইসলাম। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে সচিবালয়ের ভেতরে পরিদর্শন শেষে বেরিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আমিনুল বলেন, ভেতরের পরিস্থিতি দেখে ধারণা করছি, কোনো শর্টসার্কিট থেকে আগুন লাগেনি। এখানে দেখা গেছে, বিভিন্ন স্থান থেকে আগুনটা লেগেছে বলে আমাদের প্রাথমিক ধারণা।

তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। রাতে সংবাদ পাওয়ার পর আমাদের ফায়ার টিম সচিবালয়ে চলে আসি।’

আরও পড়ুন : ‘অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে’

সচিবালয়ে মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে একটা ভবনের নানা জায়গায় কীভাবে আগুন লাগল, জানতে চাইলে নৌবাহিনীর এই কর্মকর্তা বলেন, আমি তো দেখিনি কীভাবে আগুন লেগেছে। তবে আমরা ভেতরের পরিস্থিতি দেখে ধারণা করছি, কোনো শর্টসার্কিট থেকে আগুন লাগেনি। যদি শর্টসার্কিট থেকে আগুন লাগত, তাহলে নানা স্থানে আগুন লাগত না। কে, কারা বা কীভাবে আগুন লাগল, এর সঠিক তথ্য এখনো আমাদের হাতে আসেনি। প্রাথমিকভাবে আমার মনে হয় কেউ পরিকল্পিতভাবে এই কাজটি করেছে।’

কেন এমন ধারণা, জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে যে আগুনটা লেগেছে, সেটা বিভিন্ন স্থান থেকে লেগেছে। শর্টসার্কিট থেকে আগুন লাগলে যেকোনো এক পাস থেকে লাগত। এখানে দেখা গেছে বিভিন্ন স্থান থেকে আগুনটা লেগেছে বলে প্রাথমিক ধারণা। শর্টসার্কিটে হয়নি, পরিকল্পিতভাবে কেউ হয়তো আগুন লাগিয়েছে।’

ভেতরে কী রকম ক্ষয়ক্ষতি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে, সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। যেসব স্থানে আগুন লেগেছে, সেখানে কোনো নথিপত্র নেই, সব পুড়ে ছাই হয়েছে। যেখানে আগুন লেগেছে, সেখানে মোটামুটি সবই পুড়েছে। আমরা সব এখনো চিহ্নিত করতে পারিনি। আমরা কাজ করছি। আমাদের কিছু সদস্য এখনো ভেতরে রয়েছেন, তারা কাজ করছেন।’

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬