সচিবালয়ে আগুন: জানা গেল নিহত ফায়ার সার্ভিস কর্মীর পরিচয়

২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:২২ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:৩৩ PM
ট্রাক চাপায় নিহত ফায়ার ফাইটার কর্মী  সোহানুর জামান নয়ন

ট্রাক চাপায় নিহত ফায়ার ফাইটার কর্মী সোহানুর জামান নয়ন © সংগৃহীত

প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নিভাতে এসে ট্রাকচাপায় সোহানুর জামান নয়ন (২৪) নামে ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছেন। এঘটনায় মো. হাবিবুর রহমান নামে আরেক ফায়ার ফাইটার কর্মী আহত হয়েছেন। বুধবার (২৫ ডিসেম্বর) রাত সোয়া ২টার দিকে সচিবালয়ের সামনের রাস্তায় ঘটনাটি ঘটেছে। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক। 

মো. ফারুক জানান, 'আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত পৌনে ৪টার দিকে সোহানুরকে মৃত ঘোষণা করেন। আহত মো. হাবিবুর রহমান হাসপাতালে ভর্তি রয়েছেন।'

এ বিষয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল বলেন, 'ফায়ার সার্ভিসের একজন সদস্য পানির পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেক ফায়ার কর্মী পা কেটে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তবে তার অবস্থা গুরুতর নয়।'

জানা গেছে, মৃত সোহানুর জামান নয়ন রংপুর জেলার মিঠাপুকুর থানার আটপনিয়া গ্রামের আক্তারুজ্জামানের একমাত্র ছেলে। তিনি তেজগাঁও ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চের সদস্য। দুই বছর যাবত ফায়ার সার্ভিসে কর্মরত রয়েছেন।

আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬
রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরির অভিযোগ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬
দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬