বৃষ্টি ও শীত নিয়ে নতুন বার্তা আবহাওয়া অধিদপ্তরের

২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫২ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:৩৪ PM
কুয়াশা

কুয়াশা © সংগৃহীত

মেঘলা আকাশসহ উপকূলীয় এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া বর্ধিত পাঁচ দিনের শেষদিকে তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৫ ডিসেম্বর) রাতে দেয়া আবহাওয়া বার্তায় এসব তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তার আশপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
 
বার্তায় আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
 
আবহাওয়া অফিস জানায়, পরবর্তী ৪৮ ঘণ্টায় সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে রাতে এবং দিনের তাপমাত্রা কিছুটা কমে যাবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

বর্ধিত পাঁচ দিনের শেষ দিকে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে।
 

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬