বিমানবন্দরে হার্ট অ্যাটাকে আমেরিকা প্রবাসী ডাক্তারের মৃত্যু  

২৫ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৩ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:৩৪ PM
ডা. ওমর ফারুক

ডা. ওমর ফারুক © সংগৃহীত

বাংলাদেশে ফেরার পথে আমেরিকার ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন বিমানবন্দরে হার্ট অ‍্যাটাকে নোয়াখালীর কবিরহাট উপজেলার এক প্রবাসী ডাক্তারের মৃত্যু হয়েছে।  

নিহত ডা. ওমর ফারুক সাবের (৫৬) উপজেলার বাটইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাটইয়া মিয়া বাড়ির নুর আহম্মদ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ডাক্তার এবং দুই মেয়ের জনক ছিলেন।  

আজ বুধবার (২৫ ডিসেম্বর) ভোর রাতের দিকে আমেরিকার ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরের একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বন্ধু নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল। তিনি বলেন, ১৯৯৫ সালে ওমর ফারুক ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজের ৪৫তম ব্যাচের কৃতি শিক্ষার্থী ছিলেন। এরপর ১৯৯৮ সালে তিনি আমেরিকায় পাড়ি জমান। সেখানে বোস্টন শহরে তিনি একাধিক হসপিটালে রোগী দেখতেন। 

তিনি আরও বলেন, প্রবাসী ডাক্তার ওমর ফারুক গত ১০ ডিসেম্বর তিনি দেশে আসার জন্য আমেরিকার বোস্টন বিমানবন্দরে আসেন। সেখানেই তিনি আকস্মিক হার্ট অ্যাটাক করেন। এরপর থেকে তিনি গত পনেরো দিন কোমায় ছিলেন। আজ বুধবার ওই দেশের স্থানীয় সময় ভোর ৫টার দিকে তিনি মারা যান। তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনেরা তার মরদেহ দেশে আনতে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতা কামনা করেছেন। 

রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরির অভিযোগ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬
দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬