সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দেওয়ার আহ্বান জামায়াতে আমিরের

২৫ ডিসেম্বর ২০২৪, ০৫:৩১ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:৩৪ PM
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান © সংগৃহীত

নির্বাচনের আগে মৌলিক সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে ‘যৌক্তিক সময়’ দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এফডিইবি) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে জামায়াত আমির এ কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর স্বার্থপরতার কারণে দেশ পিছিয়ে আছে। দেশের মানুষ মৌলিক সংস্কারের জন্য সরকারের কাছে একটি ‘যৌক্তিক সময়’ দিতে চায়। এ বিষয়টি সরকারকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, শুধু স্বার্থপরতার কারণে দেশ পিছিয়ে আছে। আর এজন্যই ক্ষমতায় গেলে রাজনৈতিক দলগুলো মানুষের কথা ভুলে গিয়ে লুটপাট করে। সাধারণত নেতার চেয়ে দেশ বড় বলা হয়। কিন্তু মানসিকতা হলো- দেশের চেয়ে নেতা বড়, নেতার চেয়ে আমি বড়। এমন মানসিকতা নিয়ে দেশ পরিবর্তন সম্ভব নয়।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের জন্য তিন মাস কিংবা পাঁচ বছর, এমন সময় বেঁধে দেইনি। আমরা সংস্কারের যৌক্তিক সময় বলেছি। উপদেষ্টারা বিবেকবান মানুষ। তারা বুঝতে পারেন কতটুকু সময় প্রয়োজন।

ট্যাগ: জামায়াত
রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরির অভিযোগ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬
দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬