লটারিতে পাঁচ তারকা হোটেলের মালিক হলেন বাংলাদেশের নির্মাণ শ্রমিক

২৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৭ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:৩৪ PM
লটারির পুরস্কার নিচ্ছেন প্রবাসী নির্মাণ শ্রমিক জাহেদুল ইসলাম

লটারির পুরস্কার নিচ্ছেন প্রবাসী নির্মাণ শ্রমিক জাহেদুল ইসলাম © সংগৃহীত

কাতারে বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ এম এইচ এম স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আয়োজিত ট্রেড, রিয়েল এস্টেট ও রেমিট্যান্স মেলায় লটারিতে পুরস্কার জিতেছেন নির্মাণ শ্রমিক জাহেদুল ইসলাম। ঝিনাইদহ জেলার এই প্রবাসী কক্সবাজার বা কুয়াকাটায় নির্মাণাধীন পাঁচ তারকা হোটেলের একটি স্যুইটের আংশিক মালিকানা লাভ করেছেন যেটির বর্তমান মূল্য ৬ লাখ টাকা। ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে এর মূল্য ১৫-২০ লাখ টাকায় পৌঁছাতে পারে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দোহা আল হেলাল বাংলাদেশ দূতাবাসে গোল্ড স্যান্ডস গ্রুপের সিনিয়র পরিচালক শাহাদাত হোসেন বাহার বিজয়ীর কাছে দলিল হস্তান্তর করেন। এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম এবং দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন ওয়ালিউর রহমান উপস্থিত ছিলেন।

গোল্ড স্যান্ডস গ্রুপের এমন ভিন্নধর্মী আয়োজনের প্রশংসা করে রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম বলেন, 'এ ধরনের মেলা কাতার প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করবে এবং কাতার-বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'

এ বিষয়ে গোল্ড স্যান্ডস গ্রুপের সিনিয়র পরিচালক শাহাদত হোসেন বাহার বলেন, 'চার লাখ কাতার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের মধ্যে অন্তত এক জনকে পুরস্কার দিতে পেরে আমি আনন্দিত। গোল্ড স্যান্ডস গ্রুপ প্রবাসীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বর্তমানে কক্সবাজার এবং কুয়াকাটায় আন্তর্জাতিক ফাইভ স্টার নির্মাণের পাশাপাশি ঢাকায় পূর্বাচল এবং মাওয়াতে দুটি আধুনিক ল্যান্ড প্রজেক্ট এবং বসুন্ধরাতে ওয়ার্ল্ড ক্লাস অ্যাপার্টমেন্ট প্রজেক্ট নির্মাণ করছে গ্রুপটি।' 

বর্তমানে ট্যুরিজম ইনফ্রাটেকচার ডেভেলপমেন্টে প্রাইভেট সেক্টরে সবচেয়ে বেশী বিনিয়োগ রয়েছে গোল্ড স্যান্ডস গ্রুপের বলেও জানান তিনি।

রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরির অভিযোগ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬
দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬