বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে কমিশন করে গেজেট প্রকাশ

২৪ ডিসেম্বর ২০২৪, ১১:০৯ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৪ PM
বাংলাদেশ সরকার

বাংলাদেশ সরকার © ফাইল ছবি

বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমানকে সভাপতি করে সাত সদস্যের ‘জাতীয় স্বাধীন তদন্ত কমিশন’ গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

কমিশনের অন্য সদস্যরা হলেন মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর কবির তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সাইদুর রহমান, সাবেক যুগ্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, সাবেক উপ–পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) এম আকবর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শরীফুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শাহনেওয়াজ খান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর, পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞের বিষয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে একটি জাতীয় স্বাধীন তদন্ত কমিটি গঠনের মাধ্যমে পুনঃতদন্তের জন্য নির্দেশনা প্রদান করেছে। সেহেতু সরকার পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত দেশি-বিদেশি ষড়যন্ত্র ও প্রকৃত ঘটনার স্বরূপ উদ্‌ঘাটন, ঘটনায় রুজুকৃত দুটি মামলায় অভিযুক্ত ব্যক্তি ব্যতীত, ঘটনার ষড়যন্ত্রকারী, ঘটনার সহযোগী, ঘটনার আলামত ধ্বংসকারী, ঘটনা সংঘটনকারী এবং ঘটনা সংশ্লিষ্ট অপরাপর বিষয় ও অপরাধীদের চিহ্নিত করতে একটি জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করল।

এর আগে গত সোমবার রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। গত রবিবার রাতে কমিশন গঠন–সংক্রান্ত নথিতে প্রধান উপদেষ্টা স্বাক্ষর করেছেন। এই কমিশন হবে সাতজনের।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, প্রজ্ঞাপন জারির পর থেকে ৯০ দিনের মধ্যে কমিশন সরকারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কমিশনকে সাচিবিক সহায়তা দেবে। কমিশনের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গাজীপুর সিটি করপোরেশনে চাকরি, পদ ৪৪, আবেদন সরাসরি-ডাকযোগে
  • ১৭ মার্চ ২০২৬
মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও রেডিও …
  • ১৭ মার্চ ২০২৬
ঢাবির কলা অনুষদের  নতুন ডিন অধ্যাপক কালাম সরকার
  • ১৭ মার্চ ২০২৬
দায়িত্ব নিলেন ঢাবির নতুন ভিসি, ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন থেকে ব…
  • ১৭ মার্চ ২০২৬
বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলতে গেল না, তদন্ত করবে ক্রীড়া মন্ত্…
  • ১৭ মার্চ ২০২৬
শিক্ষায়-গবেষণায় অপসারণ করা উপাচার্যদের  তুলনায় পিছিয়ে নতুন …
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence