বিমানবন্দরে আটকে দেওয়া হলো বিজিবির সাবেক ডিজিকে

২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৭ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৪ PM
লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলাম

লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলাম © সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলামকে কানাডা যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) তাকে বিমানবন্দরে আটকে দেন সেখানে নিয়োজিত কর্মকর্তারা। তার সঙ্গে তার মেয়েকেও আটকে দেয়া হয়েছে। মইনুল ইসলামের এমিরেটস এয়ারলাইন্সের (ইকে-৫৮৭) ফ্লাইটে দুবাই হয়ে কানাডার টরন্টো যাওয়ার কথা ছিল।

বিমানবন্দরের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তার দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল। প্লেনে চড়ার প্রক্রিয়া হিসেবে তিনি যখন ইমিগ্রেশন সম্পন্ন করতে কাউন্টারে যান, তখন ইমিগ্রেশন একটি গোয়েন্দা সংস্থার কাছে ক্লিয়ারেন্স চাইতে গেলে তারা ক্লিয়ারেন্স দেননি। পরে তাকে আটকে দেওয়া হয়। বর্তমানে তিনি এয়ারপোর্টের লাউঞ্জে আছেন।

তবে তাকে আটক বা গ্রেপ্তারের বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। এসময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিমানবন্দর থেকে তিনি আবার ফিরে যান। 

সন্তান মানসিক চাপে কি না বুঝবেন যেসব লক্ষণে, যেভাবে পাশে থা…
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ ককরোচদের আন্দোলনে যোগ দিচ্ছেন ধ্রুব রাঠী-প্রকাশ রাজ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬