বিডিআর হত্যাকাণ্ড তদন্ত কমিশনে যারা থাকছেন

২৪ ডিসেম্বর ২০২৪, ০১:১১ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৪ PM

© সংগৃহীত

বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমানকে সভাপতি করে সাত সদস্যের ‘জাতীয় স্বাধীন তদন্ত কমিশন’ গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সোমবার (২৩ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার, সাবেক যুগ্ম সচিব মুন্সী আলা উদ্দিন আল আজাদ, সাবেক ডিআইজি ড. এম আকবর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শরীফুল ইসলাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শাহনেওয়াজ খান চন্দন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দফতর, পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞের বিষয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রিট পিটিশন নং- ১২১৬১/২০২৪-এ একটি জাতীয় স্বাধীন তদন্ত কমিটি গঠনের মাধ্যমে পুনঃতদন্তের জন্য নির্দেশনা প্রদান করেছে। ফলে সরকার, Commissions of Inquiry Act, 1956 (Act no. VI of 1956) এর Section 3 এর প্রদত্ত ক্ষমতাবলে, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দফতর, পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত দেশি-বিদেশি ষড়যন্ত্র ও প্রকৃত ঘটনার স্বরূপ উদ্‌ঘাটন, ঘটনায় রুজুকৃত দুটি মামলায় অভিযুক্ত ব্যক্তিবর্গ ব্যতীত, ঘটনার ষড়যন্ত্র করেছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের কার্যপরিধি হলো ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দফতর, পিলখানায় সংঘটিত ঘটনার প্রকৃতি ও স্বরূপ উদ্‌ঘাটন করা এবং ঘটনাকালে সংঘটিত হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধ সংঘটনকারী, সহায়তাকারী, ষড়যন্ত্রকারী, ঘটনার আলামত ধব্বংসকারী, ইন্ধনদাতা এবং ঘটনা সংশ্লিষ্ট অপরাপর বিষয়সহ দেশি-বিদেশি সংশ্লিষ্ট অপরাধী ব্যক্তি/গোষ্ঠী/সংস্থা/প্রতিষ্ঠান/বিভাগ/সংগঠন ইত্যাদি চিহ্নিতকরণ।

জানা গেছে, কমিশনকে এই হত্যাকাণ্ডে সহায়তাকারী দেশি-বিদেশি ব্যক্তি, গোষ্ঠী, সংস্থা, প্রতিষ্ঠান ও সংগঠনকে চিহ্নিত করার ক্ষমতা দেওয়া হচ্ছে। এমনকি কমিশন ঘটনা তদন্তে দেশের যেকোনো স্থান পরিদর্শন ও সন্দেহভাজন যে কাউকে কমিশনে তলব ও জিজ্ঞাসাবাদ করতে পারবে।

এর আগে সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দফতরে বিজিবি দিবস উপলক্ষে পদক দেওয়া অনুষ্ঠানে বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে স্বাধীন তদন্ত কমিশন গঠনের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি বলেন, পিলখানায় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। এই কমিশন গঠনে প্রধান উপদেষ্টা স্বাক্ষর করেন।

ট্যাগ: বিডিআর
স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল নিয়ে কেন এত বিতর্ক?
  • ১৭ মার্চ ২০২৬
গাজীপুর সিটি করপোরেশনে চাকরি, পদ ৪৪, আবেদন সরাসরি-ডাকযোগে
  • ১৭ মার্চ ২০২৬
মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও রেডিও …
  • ১৭ মার্চ ২০২৬
ঢাবির কলা অনুষদের  নতুন ডিন অধ্যাপক কালাম সরকার
  • ১৭ মার্চ ২০২৬
দায়িত্ব নিলেন ঢাবির নতুন ভিসি, ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন থেকে ব…
  • ১৭ মার্চ ২০২৬
বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলতে গেল না, তদন্ত করবে ক্রীড়া মন্ত্…
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence