‘তরুণদের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল’

২৪ ডিসেম্বর ২০২৪, ০১:১৩ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৪ PM
আখতার হোসেন

আখতার হোসেন © সংগৃহীত

গণমানুষ ও তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে রংপুরের পীরগাছার দেউতি উচ্চবিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আখতার হোসেন বলেন, আমাদের রাজনৈতিক দলটি হবে সম্পূর্ণরূপে গণমানুষের এবং তরুণদের নেতৃত্বে একটি রাজনৈতিক দল। দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে এসেছি। বাংলাদেশের তরুণরা জুলাই-আগস্টের আন্দোলনে জীবন দিতে কার্পণ্য করেনি। এ তরুণদের প্রতি বাংলাদেশের মানুষের ভরসার জায়গা তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক শক্তির আবির্ভাব হতে যাচ্ছে।

তিনি আরও বলেন, তরুণদের সেই শক্তিকে কোনোভাবেই কোনো সরকারের, অন্তর্বর্তী সরকারের বা অন্য কোনোভাবে তাদের সহযোগিতায় বা তাদের মদদপুষ্ট এমন কোনো দোষ আছে বলে আমি মনে করি না। কারণ বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে এসে অংশ নিয়েছে।

দু-একজন মন্ত্রী বা উপদেষ্টা একটি দল গঠন করে দিতে পারবে, সেটা আমাদের কাছে মনে হয় না এবং আমরা সেই অনুকম্পার প্রার্থীও নই, বলেন তিনি।

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত আছে, থাকবে উল্লেখ করে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব বলেন, প্রয়োজনে আমরা মাঠে নামব। এখন যেটা প্রয়োজন, সেটা হলো ভারতীয় অপপ্রচার ও আগ্রাসনের বিরুদ্ধে সরকারের শক্ত পদক্ষেপ এবং প্রতিবাদ করা। আন্তর্জাতিক পক্ষগুলোকে অবহিত করা এবং দেশ-বিদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় মিডিয়ার অপপ্রচার ও আগ্রাসনের বিরুদ্ধে জোরালো প্রচারণা চালানো। সেটা নিশ্চিত করার জন্য আমরা ছাত্র-জনতার কাছে আহ্বান জানাই।

এ সময় রংপুর নাগরিক কমিটির সংগঠক আলমগীর নয়ন, মো. আরিফুল ইসলাম, আই সুমন, খন্দকার মাইনুল ইসলাম মিমসহ জেলা মহানগর ও বিভাগীয় সংগঠকরা উপস্থিত ছিলেন।

সন্তান মানসিক চাপে কি না বুঝবেন যেসব লক্ষণে, যেভাবে পাশে থা…
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ ককরোচদের আন্দোলনে যোগ দিচ্ছেন ধ্রুব রাঠী-প্রকাশ রাজ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬