কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে নাজেহাল, জামায়াতের দুই সমর্থককে বহিষ্কার 

২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৬ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো © সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামের বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় ২ সমর্থককে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। একইসঙ্গে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করায় নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি করেছে দলটি।

সোমবার (২৩ ডিসেম্বর) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা শাখা। বহিষ্কার হওয়া সমর্থকরা হলেন, কুলিয়ারার মৃত আবদুল বারেকের ছেলে মু. আবুল হাশেম ও মৃত শফিকুর রহমানের ছেলে মু. ওহিদুর রহমান। 

কুমিল্লা দক্ষিণ জেলা শাখার আমির অ্যাডভোকেট মু. শাহজাহান ও জেলা সেক্রেটারি ড. সরওয়ার উদ্দিন ছিদ্দিকী যৌথ বিবৃতিতে বলেন, দেশের বিভিন্ন পত্র-পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে লাঞ্চনার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিবৃতিতে বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। জামায়াতে ইসলামী শুধু বীর মুক্তিযোদ্ধা নয়, দেশের সাধারণ কোনো নাগরিককেও হেনস্তা করা সমর্থন করে না। এই দুঃখজনক ঘটনার সাথে জড়িতদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করার জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। 

বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনার সাথে জড়িতরা জামায়াতে ইসলামীর কোনো পর্যায়ের নেতা বা কর্মী নয়। জামায়াতে ইসলামীর কোনো পর্যায়ের নেতা বা কর্মী আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই সমর্থন করে না এবং প্রশ্রয় দেয় না। আমরা স্থানীয়ভাবে খোঁজ-খবর নিয়ে জেনেছি, আবদুল হাই কানু তার নিজ এলাকায় হত্যা মামলাসহ ৯টি মামলার আসামি। আমরা মনে করি, এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবেন। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই। 

সংশ্লিষ্ট জেলা ও উপজেলা নেতৃবৃন্দ একই বিবৃতিতে বলেন, এই ঘটনায় যারা জড়িত তাদের শাস্তি দাবি করছি এবং জামায়াতে ইসলামীর শৃঙ্খলা ভঙ্গ ও ভাব-মর্যাদার ক্ষুণ্ন করায় সমর্থক হওয়া সত্ত্বেও তাদের জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার ঘোষণা করছি। 

স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
close