নারায়ণগঞ্জে ডাইং কারখানার আগুন

২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৫ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
অগ্নিকাণ্ডের ঘটনা

অগ্নিকাণ্ডের ঘটনা © সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার পিলকুনী এলাকায় বিসমিল্লাহ ডাইং নামক একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে ডাইংয়ের বয়লারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

এ সময় নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ ও পাগলা স্টেশন ও নদী ফায়ার স্টেশনের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে দুপুর দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

হাজিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার ওবায়দুল ইসলাম বলেন, কারখানার বয়লার থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন কারখানার ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। দুপুর দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, আগুনে কেউ হতাহত হয়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

কারখানাটির মালিক সাইফুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত বয়লার থেকে। তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কেউ আহতও হয়নি। 

ট্যাগ: আগুন
সন্তান মানসিক চাপে কি না বুঝবেন যেসব লক্ষণে, যেভাবে পাশে থা…
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ ককরোচদের আন্দোলনে যোগ দিচ্ছেন ধ্রুব রাঠী-প্রকাশ রাজ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬