জুলাই আনন্দোলনের অনুপ্রেরণা ছিল ফিলিস্তিনিদের সংগ্রাম

০১ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৫ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৮ PM
উপদেষ্টা নাহিদ ইসলাম ও ফিলিস্তিনের রাষ্ট্রদূত

উপদেষ্টা নাহিদ ইসলাম ও ফিলিস্তিনের রাষ্ট্রদূত © সংগৃহীত

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ফিলিস্তিন বাংলাদেশের জাতীয় ঐক্যের একটি মর্মস্থল। বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের নিপীড়িত ও নির্যাতিত জনগণের পাশে থেকেছে এবং তাদের ন্যায্য দাবিকে সমর্থন জানিয়ে আসছে।  

রোববার (১ ডিসেম্বর) বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।  

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ফিলিস্তিন আমাদের আবেগের জায়গা। তাদের স্বাধীনতার লড়াইয়ে বাংলাদেশ সবসময় পাশে ছিল। ২০২৩ সালের ২৯ নভেম্বর মার্চ ফর প্যালেস্টাইন প্ল্যাটফর্ম চালু করে আমরা তাদের প্রতি সমর্থন জানিয়েছি। ফিলিস্তিনি জনগণের অধিকার আদায়ের সংগ্রাম আমাদের জন্য একটি বড় অনুপ্রেরণা। 

ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের ঐতিহাসিক সমর্থন উল্লেখ করে নাহিদ ইসলাম আশা প্রকাশ করেন যে, একদিন ফিলিস্তিন তাদের কাঙ্ক্ষিত স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে।

রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান এ সময় বলেন, বাংলাদেশের মানুষ সবসময় ফিলিস্তিনের মানুষের অধিকার নিয়ে সোচ্চার। পৃথিবীর অনেক মুসলিম দেশের তুলনায় বাংলাদেশের জনগণ ফিলিস্তিনি জনগণের জন্য বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে। এজন্য আমরা বাংলাদেশের মানুষের প্রতি গভীর কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সফল হলে ফিলিস্তিনের জনগণও শক্তিশালী হবে। আমরা আশা করি, বাংলাদেশ সরকারের সাফল্য জনগণের স্বপ্ন পূরণ করবে। 

সাক্ষাৎকালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬
পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের আমরণ অনশন
  • ২০ এপ্রিল ২০২৬