মেক্সিকোর ভিসা আবেদন: বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা

০১ ডিসেম্বর ২০২৪, ০৭:২৩ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৮ PM
বাংলাদেশ ও মেক্সিকো দূতাবাস

বাংলাদেশ ও মেক্সিকো দূতাবাস © টিডিসি সম্পাদিত

বাংলাদেশি নাগরিকদের জন্য মেক্সিকো ভ্রমণের ভিসা প্রক্রিয়া সহজ করে দিয়েছে দেশটির সরকার। এখন থেকে বাংলাদেশের নাগরিকরা মেক্সিকান দূতাবাসে যাওয়ার জন্য নয়াদিল্লি পর্যন্ত ভ্রমণ করতে হবে না। 

সদ্য ঘোষিত নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশি নাগরিকরা এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্য যেকোনো স্থানে অবস্থিত মেক্সিকান দূতাবাস বা কনস্যুলেটে তাদের ভিসা আবেদন জমা দিতে পারবেন।

রোববার (১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মেক্সিকোর অভিবাসন বিধি অনুযায়ী, বর্তমানে মেক্সিকোর নাগরিকত্বপ্রাপ্ত দেশগুলোর ভ্রমণকারীরা নির্দিষ্ট কিছু শর্তে ১৮০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই মেক্সিকোতে প্রবেশ করতে পারবেন। এ ক্ষেত্রে শর্ত হলো, ভ্রমণকারীর বৈধ পাসপোর্ট এবং কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, উত্তর আয়ারল্যান্ডের বৈধ ভিসা অথবা শেনজেনভুক্ত দেশের ভিসা থাকতে হবে।

মেক্সিকোর এই সিদ্ধান্ত বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি, বাণিজ্য, বিনিয়োগ, সাংস্কৃতিক বিনিময় এবং জন-মানুষের সম্পর্ক আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। 

কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ নিয়োগ দেবে সুলতান’স ডাইন, আবেদ…
  • ১৯ মে ২০২৬
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল এনটিআরসিএ
  • ১৯ মে ২০২৬
শেরপুর সরকারি কলেজে নানা আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উ…
  • ১৯ মে ২০২৬
ঈদের ছুটিতে হাসপাতালের জরুরি সেবা সার্বক্ষণিক চালুর নির্দেশ
  • ১৯ মে ২০২৬
নতুন বিদ্যুৎ সচিব হলেন মিরানা মাহরুখ
  • ১৯ মে ২০২৬
সংঘাত নয়, ছাত্ররাজনীতি হবে জ্ঞানভিত্তিক নেতৃত্ব তৈরির প্ল্য…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081