চিন্ময় দাসের জামিন শুনানির নতুন তারিখ ধার্য করা হয়েছে

০১ ডিসেম্বর ২০২৪, ০২:৫৫ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৮ PM
চিন্ময় কৃষ্ণ দাস

চিন্ময় কৃষ্ণ দাস © সংগৃহীত

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদনের শুনানি হবে মঙ্গলবার (৩ ডিসেম্বর)। আদালত সংশ্লিষ্ট এক কর্মকর্তা রবিবার (১ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন। 

সূত্র জানায়, 'শুনানির এই দিন আগেই ধার্য হয়েছিল। গত বুধ ও বৃহস্পতিবার আইনজীবীদের আদালত বর্জন ও কর্মবিরতি কর্মসূচি পালিত হয়। রবিবার আদালতের কার্যক্রম শুরু হলে শুনানির তারিখ জানা যায়।'

এ ব্যাপারে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মফিজুর রহমান বলেন, 'আগামী ৩ ডিসেম্বর চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালতে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন আবেদনের শুনানি হবে।' 

প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন নাকচ করে চিন্ময় দাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম আদালত। এরপর কারাগারে পাঠানোর জন্য চিন্ময় দাসকে প্রিজনভ্যানে তোলা হলে বাধা দেন তার অনুসারীরা। সেদিনের সংঘর্ষে  সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে রাস্তা থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা হত্যা করা হয়।

চার জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৯ অক্টোবর ২০২৬
কিছুক্ষণ পর শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা, ডোনাল্ড ট্রাম্প …
  • ০৯ অক্টোবর ২০২৬
হৃদরোগে মৃত্যু কমাতে কার্ডিয়াক অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গঠনে…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় গোবিপ্রবির দুই শিক্ষকসহ ত…
  • ০৯ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোর ঘটনায় তিন ছাত্রদল নেতা-কর্মী ও হলসংসদ নেতা…
  • ০৯ অক্টোবর ২০২৬
পবিপ্রবি ছাত্রদল সভাপতি রাতুলের সাংগঠনিক পদ স্থগিত
  • ০৯ অক্টোবর ২০২৬