বিদেশি শক্তির মাধ্যমে ২১ আগস্ট হামলা চালানো হয়েছিল : মির্জা আব্বাস

০১ ডিসেম্বর ২০২৪, ০২:২৯ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৮ PM
মির্জা আব্বাস

মির্জা আব্বাস © সংগৃহীত

২১ আগস্ট হামলার ঘটনায় বিএনপি জড়িত ছিল না, বিদেশি শক্তির মাধ্যমে এই হামলা চালানো হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

রোববার (১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ন্যায় বিচারের সময় এসেছে। সব মিথ্যা মামলা থেকে বিএনপি খালাস পাবে। গত ১৫ বছরে সঠিক ইতিহাস ডাস্টবিনে ফেলে দিয়েছে আওয়ামী লীগ। তারা ইতিহাস বিকৃত করেছে।

বিএনপি আশা করছে বর্তমান সরকারের হাত দিয়ে দেশে গণতন্ত্র ফিরে আসবে উল্লেখ করে তিনি বলেন, তবে বর্তমান সরকারকে বিব্রত করতে একটা অশুভ ষড়যন্ত্র চলছে। প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে অনেকে ভুল পথে নেওয়ার চেষ্টা করলেও বিএনপি বর্তমান সরকারকে সঠিক পথে রাখার চেষ্টা করছে।

বিএনপির এই নেতা বলেন, দেশে ও বিদেশ থেকে অনেকে বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে ট্যাগ দেওয়ার চেষ্টা করছেন। বিএনপি ও আওয়ামী লীগ একসঙ্গে যেতে পারে না। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের দিকে চোখ তুলে তাকিয়েছে ভারত।

চার জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৯ অক্টোবর ২০২৬
কিছুক্ষণ পর শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা, ডোনাল্ড ট্রাম্প …
  • ০৯ অক্টোবর ২০২৬
হৃদরোগে মৃত্যু কমাতে কার্ডিয়াক অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গঠনে…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় গোবিপ্রবির দুই শিক্ষকসহ ত…
  • ০৯ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোর ঘটনায় তিন ছাত্রদল নেতা-কর্মী ও হলসংসদ নেতা…
  • ০৯ অক্টোবর ২০২৬
পবিপ্রবি ছাত্রদল সভাপতি রাতুলের সাংগঠনিক পদ স্থগিত
  • ০৯ অক্টোবর ২০২৬