সিভিল সার্ভিসে ‘ক্যাডার’ শব্দ বাদ দেওয়ার সুপারিশ করবে কমিশন

০১ ডিসেম্বর ২০২৪, ০২:০৯ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৮ PM

© সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেছেন, সিভিল সার্ভিস থেকে ক্যাডার শব্দ বাদ দেওয়ার সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন।

রোববার (১ ডিসেম্বর) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। 

‘ক্যাডার’ শব্দটি নেতিবাচক হওয়ায় কমিশন এ সুপারিশ করবে বলেও জানিয়েছেন মোখলেস উর রহমান।

তিনি বলেন, প্রশাসন নিয়ে অনেকেরই আগ্রহ। বিশেষ করে বিসিএস। এই বিভাগে ক্যাডার শব্দটির সঙ্গে নেগেটিভিটি থাকে। এ জন্য জনপ্রশাসনের সংস্কার কমিশন অনেকগুলো সংস্কারের প্রস্তাব দেবে। এর মধ্যে একটা থাকবে, ক্যাডার শব্দটি বাদ দিয়ে যার যে সার্ভিস যেমন সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল সার্ভিস হেলথ, সিভিল সার্ভিস অ্যাগ্রিকালচার এরকম। এটা আমাদের বড় সংস্কার। এতে আমরা মনে করি অনেকের মানসিক শান্তি আসবে। এটা করা দরকার।

ডিসি শব্দটি নিয়েও অনেকের আপত্তি আছে, সেটা পরিবর্তন হবে কি না, জানতে চাইলে সিনিয়র সচিব বলেন, এ রকম আমরা অনেক জায়গা পেয়েছি, যেমন জনপ্রশাসন না বলে জনসেবা বলা যায় কি না, জেলা প্রশাসক ব্রিটিশদের সৃষ্টি। এই শব্দের বাইরে আরও অনেক শব্দ আছে, যেমন কালেক্টর, ডিস্ট্রিক্ট মেজিস্ট্রেট আছে। এসব বিষয়ে সাধারণ মানুষ জানতে চায়। আমরা এসব নিয়ে সুপারিশ দেব। তবে সরকার সেটাই নেবে, যেটা দেশের জনগণ চায়।

শুধু শব্দ পরিবর্তন করলে সেবা পরিবর্তন হবে কি না, এমন প্রশ্নের জবাবে সিনিয়র সচিব বলেন, মানুষের মন ও মস্তিষ্কের পরিবর্তন করতে হবে। এই দুই জায়গার পরিবর্তনটা আগে করতে হবে। সামনে আরও পরিবর্তন দেখতে পারবেন।

চার জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৯ অক্টোবর ২০২৬
কিছুক্ষণ পর শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা, ডোনাল্ড ট্রাম্প …
  • ০৯ অক্টোবর ২০২৬
হৃদরোগে মৃত্যু কমাতে কার্ডিয়াক অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গঠনে…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় গোবিপ্রবির দুই শিক্ষকসহ ত…
  • ০৯ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোর ঘটনায় তিন ছাত্রদল নেতা-কর্মী ও হলসংসদ নেতা…
  • ০৯ অক্টোবর ২০২৬
পবিপ্রবি ছাত্রদল সভাপতি রাতুলের সাংগঠনিক পদ স্থগিত
  • ০৯ অক্টোবর ২০২৬