ডিবি কার্যালয়ে নেওয়া হলো মুন্নী সাহাকে

৩০ নভেম্বর ২০২৪, ১০:৪১ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১০ PM
সাংবাদিক মুন্নী সাহা

সাংবাদিক মুন্নী সাহা © টিডিসি সম্পাদিত

রাজধানীর কাওরানবাজারে জনতার হাতে আটক হয়েছেন সাংবাদিক মুন্নী সাহা। আজ শনিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে তেজগাঁও থানা থেকে মুন্নী সাহাকে রাজধানীর মিন্টু রোডে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। 

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করে বলেন, সাংবাদিক মুন্নী সাহাকে থানায় আনা হয়েছে এবং একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে সেটি তিনি তাৎক্ষণিক বলতে পারেননি।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতা নিহতের ঘটনায় সাংবাদিক মুন্নী সাহার বিরুদ্ধে মামলা হয়। গত ৬ অক্টোবর মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চায় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

আর্জেন্টিনার কাছে ৭ গোলে হারের পর ফিফার নিষেধাজ্ঞার জালে বু…
  • ০৯ অক্টোবর ২০২৬
পরকীয়ার অভিযোগে থানা আমিরকে অব্যাহতি, জামায়াত নেতা বললেন—‘ক…
  • ০৯ অক্টোবর ২০২৬
ওলামা দল-চরমোনাই-বিএনপির শরীক দলের নেতৃত্বে খতিবের পক্ষে বা…
  • ০৯ অক্টোবর ২০২৬
চার জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৯ অক্টোবর ২০২৬
কিছুক্ষণ পর শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা, ডোনাল্ড ট্রাম্প …
  • ০৯ অক্টোবর ২০২৬
হৃদরোগে মৃত্যু কমাতে কার্ডিয়াক অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গঠনে…
  • ০৯ অক্টোবর ২০২৬