‘ইসকনের ব্যানারে আওয়ামী দোসররা হামলা চালাচ্ছে’

৩০ নভেম্বর ২০২৪, ০৭:৫০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১০ PM
জোনায়েদ সাকি

জোনায়েদ সাকি

ইসকনের ব্যানারে আওয়ামী দোসররা দেশের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে  মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। স্বৈরাচার হাসিনা বিদেশিদের পা ধরে ভারতে পালিয়ে বাংলাদেশ নিয়ে এখন গভীর ষড়যন্ত্রে মেতেছেন বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে রংপুর নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে গণ সংলাপে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবেলার পাশাপাশি নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলার ওপর দৃষ্টি দেওয়ার আহ্বান জানান।

দেশে গণতন্ত্র কায়েম করতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন করে সংবিধানের প্রয়োজন বলেও উল্লেখ করেন সাকি। সেই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশে নির্বাচন দেওয়ার বিষয়েও কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘রংপুরের বীর সন্তান আবু সাঈদ তার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ১৬ বছরের ভয় ও ত্রাসের রাজত্ব ভেঙে দিয়েছে। মানুষকে উপহার দিয়েছে মুক্ত একটি দেশ।

আওয়ামী সরকারের আমলে হওয়া সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। দেশে রাজনৈতিক শক্তি গড়ে তুলতে তরুণদের এগিয়ে আসতে হবে।’

চার জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৯ অক্টোবর ২০২৬
কিছুক্ষণ পর শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা, ডোনাল্ড ট্রাম্প …
  • ০৯ অক্টোবর ২০২৬
হৃদরোগে মৃত্যু কমাতে কার্ডিয়াক অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গঠনে…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় গোবিপ্রবির দুই শিক্ষকসহ ত…
  • ০৯ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোর ঘটনায় তিন ছাত্রদল নেতা-কর্মী ও হলসংসদ নেতা…
  • ০৯ অক্টোবর ২০২৬
পবিপ্রবি ছাত্রদল সভাপতি রাতুলের সাংগঠনিক পদ স্থগিত
  • ০৯ অক্টোবর ২০২৬