বনশ্রীতে বাস উল্টে খালে

৩০ নভেম্বর ২০২৪, ০৭:১৫ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১০ PM

ঢাকার বনশ্রীর মেরাদিয়া এলাকায় আলিফ নামের একটি যাত্রীবাহী বাস উল্টে খালে পড়ে গেছে। এতে অনেক যাত্রী আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে বাসটিতে কতজন যাত্রী ছিলেন, তা তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।

শনিবার (৩০ নভেম্বর) বিকেল ৫টা ৪২ মিনিটের দিকে দুর্ঘটনার তথ্য পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, আজ বিকেল ৫টা ৪২ মিনিটের দিকে বনশ্রীর মেরাদিয়া এলাকায় আলিফ পরিবহনের একটি বাস উল্টে খালে পড়ে যায়। খাল থেকে বাসটি উদ্ধার করতে পুলিশ আমাদের খবর দেয়। ফায়ার সর্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ পরিচালনা করছে।

চার জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৯ অক্টোবর ২০২৬
কিছুক্ষণ পর শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা, ডোনাল্ড ট্রাম্প …
  • ০৯ অক্টোবর ২০২৬
হৃদরোগে মৃত্যু কমাতে কার্ডিয়াক অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গঠনে…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় গোবিপ্রবির দুই শিক্ষকসহ ত…
  • ০৯ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোর ঘটনায় তিন ছাত্রদল নেতা-কর্মী ও হলসংসদ নেতা…
  • ০৯ অক্টোবর ২০২৬
পবিপ্রবি ছাত্রদল সভাপতি রাতুলের সাংগঠনিক পদ স্থগিত
  • ০৯ অক্টোবর ২০২৬