‘অটোমেশন’ বাতিলের দাবিতে প্রেসক্লাবে শিক্ষার্থীদের মানববন্ধন

৩০ নভেম্বর ২০২৪, ০১:১৭ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১১ PM
জাতীয় প্রেসক্লারের সামনে মানববন্ধন

জাতীয় প্রেসক্লারের সামনে মানববন্ধন © সংগৃহীত

বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি প্রক্রিয়ায় অটোমেশন পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শতাধিক মেডিকেল শিক্ষার্থী ও অভিভাবক মানববন্ধন থেকে অটোমেশন বাতিলের জোর দাবি জানান। একই সঙ্গে মেডিকেল শিক্ষা খাত ধ্বংসে এ পদ্ধতি ভারতের একটি ষড়যন্ত্র বলে উল্লেখ করেন তারা।

শনিবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লারের সামনে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়া ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা এ মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘পছন্দের কোনো মেডিকেলে চান্স পেলে, সে ক্ষেত্রে আমরা পরিবারের সঙ্গে থাকতে পারতাম এবং পারিবারিক সাপোর্ট পেতাম। যেহেতু মেডিকেলের পড়ালেখা অনেক কঠিন ও কষ্টসাধ্য। তাই পরিবার মানসিকভাবে সাহায্য করতে পারত। নিজের পছন্দ না থাকায় যেটার আমরা কখনো নাম শুনিনি সেই মেডিকেল কলেজগুলোয় চলে আসতেছে। সে জন্য আমরা অনেক সময় মানসিকভাবে ভেঙে পড়ছি। কিন্তু আমাদের হাতে কোনো বিকল্প নেই। অনেক মেধাবী পছন্দের কলেজ না পেয়ে দেশের বাইরে চলে যাচ্ছেন অথবা অন্য সেক্টরে চলে যাচ্ছেন। তাই মেডিকেল শিক্ষা খাত ধ্বংসের হাত থেকে বাঁচাতে অটোমেশন বাতিল করতে হবে।

আরও পড়ুন: মেডিকেল ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশের দিনক্ষণ জানা গেল

তারা আরও বলেন, ‘অটোমেশন একটি দীর্ঘ মেয়াদি ও সময় সাপেক্ষ প্রক্রিয়া। চার-পাঁচবার মেধাতালিকা প্রকাশের পরও আসন ফাঁকা থাকায় বিলম্বে ক্লাস শুরু হচ্ছে। ফলে ক্লাস নিয়ে শেষ ধাপে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। নতুন পড়া ও পুরোনো পড়া গোছাতে যথেষ্ট কষ্টসাধ্য হয়ে পড়ছে আমাদের। ফলে অনেক শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়ছেন। এ ছাড়া পছন্দের কলেজে ভর্তি হতে না পারা এবং পারিবারিক সাপোর্ট না পেয়ে অনেকেই মেডিকেল শিক্ষা শেষ করতে ব্যর্থ হচ্ছেন। ফলে চিকিৎসা শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকেই। আমাদের জীবন অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে।’

মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ‘বেসরকারি মেডিকেলে অটোমেশন বাতিল করো করতে হবে’, ‘ফ্যাসিস্ট আ.লীগ সরকারের অটোমেশন বাংলাদেশে চলবে না’, ‘ছাত্র-জনতার বাংলাদেশ, অটোমেশনের দিন শেষ’, ‘গণঅভ্যুত্থানের বাংলাদেশ, ভারতীয় অটোমেশন নিপাত যাক’, ‘অটোমেশনের নামে হটকারী সিদ্ধান্ত, ছাত্র-ছাত্রীদের শিক্ষাজীবন করছে ধ্বংস’সহ বিভিন্ন স্লোগানসংবলিত ফেস্টুন দেখা যায়।

পরকীয়ার অভিযোগে থানা আমিরকে অব্যাহতি, জামায়াত নেতা বললেন—‘ক…
  • ০৯ অক্টোবর ২০২৬
ওলামা দল-চরমোনাই-বিএনপির শরীক দলের নেতৃত্বে খতিবের পক্ষে বা…
  • ০৯ অক্টোবর ২০২৬
চার জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৯ অক্টোবর ২০২৬
কিছুক্ষণ পর শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা, ডোনাল্ড ট্রাম্প …
  • ০৯ অক্টোবর ২০২৬
হৃদরোগে মৃত্যু কমাতে কার্ডিয়াক অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গঠনে…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় গোবিপ্রবির দুই শিক্ষকসহ ত…
  • ০৯ অক্টোবর ২০২৬