আইনজীবী সাইফুলের জন্য কোটি টাকার ফান্ড গঠন

৩০ নভেম্বর ২০২৪, ১১:১৪ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১১ PM
আইনজীবী সাইফুল ইসলাম ও ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

আইনজীবী সাইফুল ইসলাম ও ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন © সংগৃহীত

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে নিহত রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পরিবারের জন্য কোটি টাকার ফান্ড গঠনের উদ্যোগ নিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ফান্ডের প্রথম কিস্তি হিসেবে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের দেওয়া ৭ লাখ টাকার চেক তুলে দেন আলিফের পরিবারের হাতে। এ ফান্ড সংগ্রহের দায়িত্বে আছে মানবিক সংগঠন শামসুল হক ফাউন্ডেশন।

শুক্রবার (২৯ নভেম্বর) রাতে ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এর আগে সকালে চট্টগ্রামের লোহাগাড়ার পানত্রিশা গ্রামে শহীদ আইনজীবীর কবর জিয়ারত ও দোয়ায় অংশ নেন ধর্ম উপদেষ্টা।

ধর্ম উপদেষ্টা বলেন, প্রতিশ্রুতিশীল এ তরুণ আইনজীবী আইনের শাসন, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে দেশ ও জাতিকে অনেক কিছু দিতে পারতেন। কিন্তু তাকে সেই সুযোগ দেয়নি হত্যাকারীরা। এই জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তির বিধান করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

এ সময় তিনি ইসকন নিষিদ্ধের বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন হবে না বলে জানান। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সৌহার্দ্যপূর্ণ একটি রাষ্ট্র। এই সৌহার্দ্য বিনষ্ট করতে দেশি-বিদেশি নানা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে। এর বাইরেও একটি বৈষম্যহীন দেশ গঠনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে এখন আবার অপচেষ্টা চলছে। কোনোভাবেই এই চক্রান্তের ফাঁদে পা দেওয়া যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট হতে দেওয়া যাবে না।

পরে ধর্ম উপদেষ্টা আইনজীবী সাইফুল ইসলামের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।

ট্যাগ: আইনজীবী
গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের মরদেহ উদ্ধার
  • ০৯ অক্টোবর ২০২৬
আফগানিস্তানের বিপক্ষে আগ্রাসী ব্যাটিং তামিমের, প্রথম সেশনে …
  • ০৯ অক্টোবর ২০২৬
বায়তুল মোকাররমে খতিবের পক্ষে উত্তেজনা, জামায়াত নিয়ে কী বলেছ…
  • ০৯ অক্টোবর ২০২৬
মেধা তালিকায় ২য় হয়ে ছেড়েছেন চাকরি, বেকার অবস্থায় হতাশাগ্রস্…
  • ০৯ অক্টোবর ২০২৬
আর্জেন্টিনার কাছে ৭ গোলে হারের পর ফিফার নিষেধাজ্ঞার জালে বু…
  • ০৯ অক্টোবর ২০২৬
পরকীয়ার অভিযোগে থানা আমিরকে অব্যাহতি, জামায়াত নেতা বললেন—‘ক…
  • ০৯ অক্টোবর ২০২৬