ফেসবুক পোস্টে ‘হা হা’ রিয়েক্ট, ছুরিকাঘাতে ৪ তরুণ আহত

৩০ নভেম্বর ২০২৪, ১০:১৭ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১১ PM

© সংগৃহীত

ফেনীতে ফেসবুক পোস্টে ‘হা হা’ রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে চার তরুণ আহত হয়েছে। তাদের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন পশ্চিম সোনাপুর গ্রামের নুরুল আবছারের ছেলে মো. অমিত হাসান (১৮), এয়াকুব মিয়ার ছেলে জিসান (১৭), সিরাজুল ইসলামের ছেলে শরীফুল ইসলাম (১৭) এবং মো. শাহীনের ছেলে রিজন (১৬)।

তাদের মধ্যে গুরুতর আহত রিজন ও শরীফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজন ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তারা সবাই স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কয়েক দিন আগে অমিত হাসান ফেসবুকে একটি পোস্ট দেন। তাতে স্থানীয় নিলয় নামে এক কিশোর ‘হা হা’ রিয়েক্ট দেয়। শুক্রবার রাতে সোনাপুর ইসলামি সেন্টারের সামনে অমিতসহ ৬ থেকে ৭ জন কিশোর নিলয়ের কাছে এর কারণ জানতে চায়। এ সময় তাদের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে নিলয় পকেট থেকে টিপ ছুরি বের করে অমিতসহ বাকিদের ওপর আক্রমণ চালায়। এতে চার তরুণ আহত হয়।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাইদুর রহমান বলেন, আহত চারজনের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর একজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। আরেকজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন বলেও জানান তিনি।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত নিলয়কে আটকের জন্য অভিযান চলছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের মরদেহ উদ্ধার
  • ০৯ অক্টোবর ২০২৬
আফগানিস্তানের বিপক্ষে আগ্রাসী ব্যাটিং তামিমের, প্রথম সেশনে …
  • ০৯ অক্টোবর ২০২৬
বায়তুল মোকাররমে খতিবের পক্ষে উত্তেজনা, জামায়াত নিয়ে কী বলেছ…
  • ০৯ অক্টোবর ২০২৬
মেধা তালিকায় ২য় হয়ে ছেড়েছেন চাকরি, বেকার অবস্থায় হতাশাগ্রস্…
  • ০৯ অক্টোবর ২০২৬
আর্জেন্টিনার কাছে ৭ গোলে হারের পর ফিফার নিষেধাজ্ঞার জালে বু…
  • ০৯ অক্টোবর ২০২৬
পরকীয়ার অভিযোগে থানা আমিরকে অব্যাহতি, জামায়াত নেতা বললেন—‘ক…
  • ০৯ অক্টোবর ২০২৬