ভারতীয় দূতাবাস অভিমুখে লংমার্চের ডাক হেফাজতের

২৯ নভেম্বর ২০২৪, ০৯:০১ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১১ PM
হেফাজতের বিক্ষোভ সমাবেশে

হেফাজতের বিক্ষোভ সমাবেশে

ভারতীয় সংবাদমাধ্যম ও রাজনীতিবিদদের ‘বাংলাদেশবিরোধী অপপ্রচার’ বন্ধের দাবিতে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন অভিমুখে যাত্রা ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে হেফাজত ইসলাম বাংলাদেশের চট্টগ্রাম মহানগর শাখা।

দলটির যুগ্ম মহাসচিব মুফতী হারুন ইজহার বলেছেন, আমাদের সমস্যা চিহ্নিত করতে হবে। বাংলাদেশ নিয়ে চক্রান্ত করে যাচ্ছে ভারত। হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে পরামর্শ করে কর্মসূচি নির্ধারণ করেছি। আগামী সোমবার সকাল ১১টায় চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা করব।‘

শুক্রবার (২৯ নভেম্বর) চট্টগ্রাম নগরের ওয়াসা মোড়ে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের সামনে ইসকনকে নিষিদ্ধ এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের বিচারের দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে জুমার নামাজের পর হাজার হাজার জনতা ও কর্মীদের নিয়ে হেফাজত ইসলাম বাংলাদেশের মিছিল বের হয়।

তিনি আরো বলেন, 'আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে যোগাযোগ করে, উপদেষ্টাসহ সমন্বয়কদের জানিয়ে দিব সেদিন ভারতীয় হাইকমিশন অভিমুখে যাত্রা করব। আমাদের প্রতিনিধিরা সেখানে স্মারকলিপি প্রদান করবে। জমিয়াতুল ফালাহ ময়দানে আমরা জমায়েত হব। সেদিন শান্তি-শৃঙ্খলা বজায় রেখে যাত্রা করব।‘

এ সময় হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির শায়খুল হাদিস আল্লামা আলী উসমানে সভাপতিত্বে মিছিল পরবর্তী সমাবেশে চট্টগ্রামের শীর্ষস্থানীয় সমমনা দলগুলোর নেতাকর্মীরা বক্তব্য দেন।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence