‘ভারত-আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় চলে ইসকন’

২৯ নভেম্বর ২০২৪, ০২:৩৭ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১২ PM
মামুনুল হক

মামুনুল হক © সংগৃহীত

ভারত ও আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় ইসকন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক। শুক্রবার (২৯ নভেম্বর) বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ইসকন নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মামুনুল হক বলেন, ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় এই ইসকন তৈরি হয়েছে। ভারত থেকে প্রেসক্রিপশন নিয়ে এসে চিন্ময় উসকানি দিয়েছে। ভারত যদি এখনো বাংলাদেশের মানুষকে অসম্মান করার চেষ্টা করে, তাহলে সেটা মেনে নেয়া হবে না।
 
তিনি আরও বলেন, তারা মানুষ হত্যায় জড়িত হাসিনাকে প্রশ্রয় দিচ্ছে, আবার নিজেকে দাবি করে বাংলাদেশের বন্ধু!খেলাফত মজলিসের মহাসচিব সবাইকে শান্তিপূর্ণভাবে বর্তমান পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান। পাশাপাশি আইনজীবী সাইফুল ইসলাম হত্যায় মদতদাতাদের বিচারের আওতায় আনারও জোর দাবি জানান।
 
মামুনুল হক বলেন, চিন্ময় কৃষ্ণ দাশকে রিমান্ডে নিলেই সব ষড়যন্ত্র বেরিয়ে আসবে। ইসকনকে নিষিদ্ধ করতে কেউ গড়িমসি  করলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে হেফাজতে ইসলাম।

গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের মরদেহ উদ্ধার
  • ০৯ অক্টোবর ২০২৬
আফগানিস্তানের বিপক্ষে আগ্রাসী ব্যাটিং তামিমের, প্রথম সেশনে …
  • ০৯ অক্টোবর ২০২৬
বায়তুল মোকাররমে খতিবের পক্ষে উত্তেজনা, জামায়াত নিয়ে কী বলেছ…
  • ০৯ অক্টোবর ২০২৬
মেধা তালিকায় ২য় হয়ে ছেড়েছেন চাকরি, বেকার অবস্থায় হতাশাগ্রস্…
  • ০৯ অক্টোবর ২০২৬
আর্জেন্টিনার কাছে ৭ গোলে হারের পর ফিফার নিষেধাজ্ঞার জালে বু…
  • ০৯ অক্টোবর ২০২৬
পরকীয়ার অভিযোগে থানা আমিরকে অব্যাহতি, জামায়াত নেতা বললেন—‘ক…
  • ০৯ অক্টোবর ২০২৬