‘গত ৩ নির্বাচনে সবচেয়ে বড় অপরাধ করেছে নির্বাচন কমিশন’

২৯ নভেম্বর ২০২৪, ০১:১৬ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১২ PM
বদিউল আলম মজুমদার

বদিউল আলম মজুমদার © সংগৃহীত

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, গত তিন নির্বাচনে সবচেয়ে বড় অপরাধ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এফডিসিতে ‘সুষ্ঠু নির্বাচনের জন্য ইসি, প্রার্থী ও নাগরিকের ভূমিকা’ নিয়ে ছায়া সংসদে তিনি এ কথা বলেন।

বদিউল আলম বলেন, গত তিন নির্বাচনে যারা নির্বাচনী অপরাধ করেছেন, তাদের শাস্তির আওতায় আনা উচিত। সবচেয়ে বড় অপরাধ করেছে নির্বাচন কমিশন। গত ৩ নির্বাচনে কেউ কেউ ইচ্ছা করে সত্য কথা বলেনি। আর কাউকে কাউকে বাধ্য করা হয়েছিল সত্য না বলতে।

নতুন নির্বাচন কমিশনের বিষয়ে সংস্কার কমিশনের প্রধান বলেন, বৃক্ষ তার ফলে পরিচয়। এই ইসির জন্য বড় চ্যালেঞ্জ নাই। কারণ, গতবারের মতো ক্ষমতাসীন রাজনৈতিক দলের চাপ নাই।

আরও পড়ুন: হেফাজতের বিক্ষোভ কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তা

এ ছাড়া সরকার সাহায্য না করলে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনেরও (ইসি) সুষ্ঠু ভোট আয়োজন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

নারী ভোটার ও প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ হতে পারে বলেও মন্তব্য করেন সংস্কার কমিশন প্রধান। নির্বাচন ব্যবস্থা সংস্কার গুরুত্বপূর্ণ। তবে সংস্কারের জন্য সময় দিতে হবে।

গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের মরদেহ উদ্ধার
  • ০৯ অক্টোবর ২০২৬
আফগানিস্তানের বিপক্ষে আগ্রাসী ব্যাটিং তামিমের, প্রথম সেশনে …
  • ০৯ অক্টোবর ২০২৬
বায়তুল মোকাররমে খতিবের পক্ষে উত্তেজনা, জামায়াত নিয়ে কী বলেছ…
  • ০৯ অক্টোবর ২০২৬
মেধা তালিকায় ২য় হয়ে ছেড়েছেন চাকরি, বেকার অবস্থায় হতাশাগ্রস্…
  • ০৯ অক্টোবর ২০২৬
আর্জেন্টিনার কাছে ৭ গোলে হারের পর ফিফার নিষেধাজ্ঞার জালে বু…
  • ০৯ অক্টোবর ২০২৬
পরকীয়ার অভিযোগে থানা আমিরকে অব্যাহতি, জামায়াত নেতা বললেন—‘ক…
  • ০৯ অক্টোবর ২০২৬