আজ সন্ধ্যা থেকে যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

২৮ নভেম্বর ২০২৪, ১০:১১ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৪ PM
মেরামত কাজের জন্য গ্যাস বন্ধ থাকবে

মেরামত কাজের জন্য গ্যাস বন্ধ থাকবে © সংগৃহীত

গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর বা মেরামত কাজের জন্য ঢাকার বিভিন্ন এলাকায় আজ বৃহষ্পতিবার সন্ধ্যা থেকে ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ঢাকা ইপিজেড-১ ও ঢাকা ইপিজেড-২ এর তৎসংলগ্ন এলাকা, নবীনগর-চন্দ্রা সড়কের পশ্চিম পাশের সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
হু ইজ হাদি—ফেসবুকে হঠাৎ ভাইরাল কেন?
  • ০৯ অক্টোবর ২০২৬
তাজমিন কি আসলেই কক্সবাজার গিয়েছিল, কেন? কী বলছে পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
শান্তিতে নোবেল পুরস্কার পেয়েই ট্রাম্পকে ‘রোস্ট’ পিল্লাইয়ের
  • ০৯ অক্টোবর ২০২৬
হাবিবের পড়াশোনা শেষ, বিশাল ড্রপআউট, ৯ বছর আগে ভর্তি হয়ে হাস…
  • ০৯ অক্টোবর ২০২৬
৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
  • ০৯ অক্টোবর ২০২৬
ফায়ারিং স্কোয়াডে সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করবে যুক্ত…
  • ০৯ অক্টোবর ২০২৬