সড়ক দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের গাড়িবহর

২৭ নভেম্বর ২০২৪, ০৯:৩৮ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৪ PM
সড়ক দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের গাড়িবহর

সড়ক দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের গাড়িবহর © সংগৃহীত

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ ও মো. সারজিস আলমের গাড়িবহর। আজ বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুটি ছবিতে দেখা গেছে, এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বহন করা একটি প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। তবে হাসনাত আব্দুল্লাহ ও মো. সারজিস আলম সেই গাড়িতে ছিলেন না বলে জানা গেছে। এ ঘটনায় তারা সুস্থ আছেন বলে জানা গেছে।

সড়ক দুর্ঘটনার কবলে পড়া সেই গাড়িবহরে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ফেসবুক লাইভে এসে বলেন, আমরা তিনটি গাড়ি নিয়ে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করতে গিয়েছিলাম। ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে আমাদের গাড়িবহর। তবে সৌভাগ্যক্রমে হাসনাত ও সারজিস দুর্ঘটনার কবলে পড়ে সেই গাড়িতে ছিলেন না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ ফেসবুকের এক পোস্টে বলেন, হাসনাত ভাই এবং সারজিসের ভাইয়ের গাড়িতে ট্রাক চাপার ঘটনা সত্য। এখন উনারা ঠিক আছেন, সিরিয়াস ইনজুরি হয়নি।

এ বিষয়ে লোহাগাড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলিম জানান, এই ঘটনায় একটি ট্রাক জব্দ করা হয়েছে। জিডির প্রক্রিয়াধীন। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা প্রাথমিকভাবে জানাতে পারেননি তিনি।

হু ইজ হাদি—ফেসবুকে হঠাৎ ভাইরাল কেন?
  • ০৯ অক্টোবর ২০২৬
তাজমিন কি আসলেই কক্সবাজার গিয়েছিল, কেন? কী বলছে পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
শান্তিতে নোবেল পুরস্কার পেয়েই ট্রাম্পকে ‘রোস্ট’ পিল্লাইয়ের
  • ০৯ অক্টোবর ২০২৬
হাবিবের পড়াশোনা শেষ, বিশাল ড্রপআউট, ৯ বছর আগে ভর্তি হয়ে হাস…
  • ০৯ অক্টোবর ২০২৬
৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
  • ০৯ অক্টোবর ২০২৬
ফায়ারিং স্কোয়াডে সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করবে যুক্ত…
  • ০৯ অক্টোবর ২০২৬